“শান্তিপুরের গাদ্দার জগন্নাথ সরকার”, পোস্টার ঘিরে ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর: নদিয়া জেলায় রবিবার সকাল থেকে ছড়িয়ে পড়েছে রাজনৈতিক চাঞ্চল্য। “শান্তিপুরের গাদ্দার জগন্নাথ সরকার”।কেন্দ্রীয় মন্ত্রী আসার আগেই গোটা শান্তিপুর জুড়ে পোস্টার বিজেপি সাংসদ জগন্নাথের (MP Jagannath) নামে। তীব্র চাঞ্চল্য নদিয়ার শান্তিপুরে। প্রসঙ্গত রবিবার নদিয়ার শান্তিপুরে তাঁত শিল্পী সম্মেলন রয়েছে বিজেপির। এখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং, বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য।

এই অনুষ্ঠানের আগেই সারা শান্তিপুর জুড়ে শান্তিপুরের গাদ্দার জগন্নাথ সরকার বলে একাধিক পোস্টার পড়ল অনুষ্ঠান স্থলের কাছে সহ শহরের বিভিন্ন প্রান্তে। যদিও বিষয়টি নজরে আসার পরেই বিজেপি কর্মী সমর্থকরা সমস্ত পোস্টার ছিঁড়ে ফেলেন এবং বেশ কিছু পোস্টারে কালো কালি লাগিয়ে দেন। ঘটনায় শাসকদলের ওপর দোষারোপ করেছে বিজেপি নেতৃত্ব। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত তৃণমূলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই পোস্টার ঘিরে শান্তিপুরে (Shantipur) দেখা দিয়েছে ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য।

বিজেপির পক্ষ থেকে রাতের অন্ধকারে কি বা কারা এই পোস্টটা লাগিয়েছে তা দেখার জন্য পুলিশের হস্তক্ষেপ দাবি করেছে। বিভিন্ন এলাকায় যেসব সিসিটিভি(CCTV) ক্যামেরা রয়েছে তার ফুটেজ খতিয়ে দেখলে রাতের অন্ধকারে কারা এই ঘটনা ঘটিয়েছে তা বোঝা যাবে বলে মনে করছেন শান্তিপুরের বিজেপি নেতারা। বিধানসভা নির্বাচনের আগে এই পোস্টার এক ধরনের রাজনৈতিক কুৎসা বলে দাবি করেছে গেরুয়া শিবির। তাঁদের দাবি যতই এই ধরনের পোস্টার লাগানো হোক না কেন, শান্তিপুরে বিজেপির ভোট ব্যাংক ভাঙতে পারবে না রাজ্যের শাসক দল।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা