কাউন্সিলরের লাথিতে মাটিতে পড়ে গিয়ে মৃত্যু ৮১ বছরের বৃদ্ধর, শোকের ছায়া নিউ ব্যারাকপুরে

Share:

নিজস্ব প্রতিনিধি,নিউ ব্যারাকপুর: কাউন্সিলরের লাথিতে মৃত্যু হল ৮১ বছরের তুলসী অধিকারী নামেএক বয়স্ক ব্যক্তির। শোকের ছায়া নিউ ব্যারাকপুরে।উত্তর ব্যারাকপুর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য(Councillor Rabindranath Bhattacharya) পেশায় আইনজীবী।বারাকপুরের মনিরামপুরের বাসিন্দা তুলসী অধিকারী(Tushi Adhikari), তার বাড়ির সামনে একটি অবৈধ নির্মাণ হচ্ছিল। তিনি পুরসভায় লিখিত অভিযোগ জানিয়ে সেই কাজে বাধা দেন। সেকারণেই রবিবার ঘটনাস্থলে এসে তুলসী বাবুর ছেলে হেমন্ত অধিকারীকে মারধর শুরু করে কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। এরকমি অভিযোগ এলাকার প্রতিবেশীদের।এই ঘটনায় কাউন্সিলার রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে আটক করেছে পুলিশ।

সেই কথা জানতে পেরে দোকান থেকে বেরিয়ে আসেন তুলসী অধিকারী বাবা। তখন তাকেও সেখানে লাথি মারা হয়। লাথি মারেন কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। এরপরই তিনি লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে বারাকপুর ক্যান্টনমেন্ট হসপিটালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করা হয় । এই ঘটনায় এলাকায় ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। অন্যদিকে, কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য দাবি করেন, তিনিই রবিবার পথশ্রী প্রকল্পের উদ্বোধন করতে সেখানে গিয়েছিলেন। সেই সময় যে বাড়িটিতে অবৈধ নির্মাণ হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে সেখানে পুলিশ আসে। তিনি পুলিশকে জানান ওই বাড়িটিতে মেরামতির কাজ হচ্ছে কোন নির্মাণ হচ্ছে না ।বাকিটা পুলিশ আধিকারিকরা দেখে নিন সরজমিনে তদন্ত করে।

এরপর কাউন্সিলর সামনের একটি চায়ের দোকানে এসে বসলে সেখানে জানাও অভিযোগ করেছিলেন সেই বাবা ও ছেলে ছুটে এসে তাকে উদ্দেশ্য করে গালমন্দ করে। শুধু তাই নয়, তাঁকে জামার কলার ধরে মারধর করার জন্য উদ্ধত হয়। এরপর ওই বয়স্ক ব্যক্তি নিজে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান এবং হাসপাতালে মৃত্যু হয়। তিনি কোন রকম মারধর করেননি। অপরদিকে পাড়া-প্রতিবেশী থেকে ওই বৃদ্ধের পরিবার দাবি করেছেন এই ঘটনায় কাউন্সিলরের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিক পুলিশ প্রশাসন। ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং দাবি করেন যে কাউন্সিলর এর বিরুদ্ধে এই অভিযোগ সে এর আগেও নানা ধরনের অভিযোগে অভিযুক্ত। যে বাড়িটিতে বেআইনি কাজ হচ্ছে সেখান থেকে হয়তো সে কোন বিশেষ সুবিধা পেয়েছে তাই যারা অভিযোগ করেছে তাদেরকে রবিবার ঘটনাস্থলে এসে মারধর করেন। তাতেই ঐ বৃদ্ধর মৃত্যু হয়।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা