ছোটদের বিশ্বকাপে আইসিসির তালিকায় সেরা একাদশে ভারতের দুজন, জায়গা হল কি বৈভবের?

Share:

নিজস্ব প্রতিনিধি:  সত্যি বিস্ময় বালক ভারতের ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গোটা দুনিয়া দেখেছে এই তারকা ব্যাটারের তান্ডব। বিশ্বকাপ জয়ী ভারতের খেলোয়াড়ের মধ্যে বৈভব একজন যাকে টুর্নামেন্ট সেরা দলে রাখা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) প্রকাশিত ছোটদের বিশ্বকাপের সেরা একাদশেও জায়গা পেয়েছে ভারতের দুজন। ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে ৮০ বলে ১৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সূর্যবংশী। ১২ জনের শক্তিশালী দলে তার সাথে আছেন কনিষ্ক চৌহান।   

বৈভবের পাশাপাশি কনিষ্ক চৌহান ব্যাট এবং বল হাতে দুর্দান্ত ফল করেছেন। বিশ্বকাপে প্যাটেলের শিকার করা ১১ উইকেটের মধ্যে রয়েছে আমেরিকার বিপক্ষে রয়েছে ৫টি উইকেট। মাত্র ১৬ রান দিয়ে ৫টি উইকেট তুলে নেন কনিষ্ক। আইসিসি প্রকাশিত ছোটদের বিশ্বকাপের সেরা একাদশে রানার্স-আপ ইংল্যান্ডের প্রতিনিধিত্বকারী তিনজন খেলোয়াড়ও রয়েছেন, যাদের মধ্যে থমাস রিউকে অধিনায়ক এবং উইকেটরক্ষক হিসেবে বেছে নেওয়া হয়েছে। রিউ ৬৬ গড়ে ৩৩০ রান করেছেন, যার মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে একটি সেঞ্চুরিও রয়েছে। ম্যানি লুমসডেন, যিনি ১৬ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন এবং বেন মেইস, যিনি স্কটল্যান্ডের বিপক্ষে ১৯১ রান সহ ৪৪৪ রান করে প্রতিযোগিতার শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় ছিলেন তিনিও রয়েছেন দলে।

আইসিসির সেরা একাদশে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আয়ুষ মাত্রে,  উইকেটরক্ষক-ব্যাটার অভিজ্ঞান কুন্ডু,  বিহান মলহোত্র, বেদান্ত ত্রিবেদী, অ্যারন জর্জের মতো ক্রিকেটারদের জায়গা হয়নি।  আইসিসির দলের দুই ওপেনার বৈভব এবং শ্রীলঙ্কার ভিরান চামুদিতা রয়েছেন। ব্যাটিং অর্ডারের তিন নম্বরে রয়েছেন আফগানিস্তানের ফয়জল খান শিনোজাদা। চার নম্বরে রয়েছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার থমাস রিউ।  পাঁচ নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার অলিভার পিক। ছ’নম্বরে রয়েছেন ইংল্যান্ডের বেন মায়েস। সাত নম্বরে ভারতের কণিষ্ক। আট নম্বরে নাম রয়েছে আফগানিস্তানের নুরিস্তানি ওমরজাইয়ের। ন’নম্বরে ওয়েস্ট ইন্ডিজ়ের ভিটেল লায়োয়েস। ১০ নম্বরে রয়েছে পাকিস্তানের আলি রাজা ও  ১১ নম্বরে রয়েছেন ইংল্যান্ডের মানি লামসডেন। আইসিসির দলে দ্বাদশ সদস্য হিসাবে রয়েছেন ভারতের আর এক অলরাউন্ডার হেনিল পটেল। 

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক