মাত্র ১০০ টাকায় ট্যুর! কম খরচে কলকাতায় কোন ৫ টি জায়গায় যাবেন? রইল হদিস

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতের অলস দুপুরে ঘরে মন না টিকলে মাত্র ১০০ টাকা সম্বল করেই বেরিয়ে পড়তে পারেন তিলোত্তমা দর্শনে। যাতায়াত আর ঘোরার খরচ নিয়ে চিন্তার কিছু নেই, মেট্রো আর হাঁটাপথের যুগলবন্দিতে ডালহৌসি চত্বরের আর ঐতিহ্য হাতের মুঠোয় চলে আসবে।

কলকাতা শহরের প্রাণকেন্দ্রে ১০০ টাকার বাজেটে দিনভর ঘোড়ার একটি সম্পূর্ণ গাইডলাইন নিচে দেওয়া হল:

শুরু হোক মহাকরণ থেকে
সবচেয়ে সুবিধাজনক উপায় হলো গ্রিন লাইন মেট্রো ধরে মহাকরণ স্টেশনে নামা। এখান থেকেই শুরু হবে আপনার ঐতিহাসিক পদযাত্রা।

মেটক্যাফে হল
স্ট্রান্ড রোডের ধারে মিলেনিয়াম পার্কের ঠিক বিপরীতেই মাথা উঁচু করে দাঁড়িয়ে এই অনন্য স্থাপত্য। এককালে এটি লাইব্রেরি থাকলেও এখন তা কলকাতার ইতিহাস ও ঐতিহ্যের এক সমৃদ্ধ মিউজিয়াম। এখানে পাবেন তিলোত্তমার প্রথম অডিও ভিজ্যুয়াল মিউজিয়ামের স্বাদ। দুর্গাপ্রতিমার ডাকের সাজ থেকে শুরু করে ব্রিটিশ আমলের নানা নিদর্শন। সবই দেখতে পাবেন এখানে।

প্রবেশমূল্য: মাত্র ২০ টাকা

পোস্টাল মিউজিয়াম

স্মার্টফোনের যুগে চিঠিপত্রের সেই সোনালী দিনগুলো খুঁজে পেতে পৌঁছে যান পোস্টাল মিউজিয়ামে। এখানে প্রবেশ করতে কোনো ফি লাগে না। পুরোনো দিনের নানা আকৃতির লেটার বক্স, ডাকপিওনদের ব্যবহৃত পোশাক, টুপি, চামড়ার ব্যাগ এমনকি আত্মরক্ষার জন্য ব্যবহৃত তলোয়ার ও বন্দুকও সাজানো আছে এখানে।

প্রবেশমূল্য: সম্পূর্ণ বিনামূল্যে

শিউলি পোস্টাল ক্যাফে
ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়লে জিরিয়ে নেওয়ার জন্য সেরা জায়গা জেনারেল পোস্ট অফিসের ভেতরে থাকা এই শিউলি পোস্টাল ক্যাফে। শহরের আধুনিক থিম ক্যাফেগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার মতো এর সাজসজ্জা। এখানে পার্সেল করার পাশাপাশি আড্ডা দেওয়ারও সুযোগ রয়েছে।

খরচ: এক কাপ লিকার চায়ের দাম প্রায় ৫০ টাকা

আরবিআই মিউজিয়াম
কাউন্সিল হাউজ স্ট্রিটের এই মিউজিয়ামটি আসলে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের আদি জন্মস্থান। টাকার বিবর্তন এবং বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার ইতিহাস জানতে এর চেয়ে ভালো জায়গা আর নেই। ছোটদের জন্য এখানে রয়েছে বিশেষ কিছু গেম ও আকর্ষণ। মুদ্রার এই রোমাঞ্চকর জগৎ ঘুরে দেখতে কোনো টাকা লাগে না।

প্রবেশমূল্য: সম্পূর্ণ বিনামূল্যে

সেন্ট জনস চার্চ
দিনের শেষটা হোক সেন্ট জনস চার্চের শান্ত পরিবেশে। বেলেপাথরের তৈরি এই প্রাচীন গির্জার জানলার রঙিন কাচ আর দেওয়ালের পুরোনো স্মৃতিফলক আপনাকে মুগ্ধ করবেই। এখানেই রয়েছে ওয়ারেন হেস্টিংসের অফিসঘর। গির্জার সুদৃশ্য বাগানটিতে পড়ন্ত বিকেলে কিছুটা সময় কাটালে মন ভালো হয়ে যাবে।

প্রবেশমূল্য: মাত্র ২০ টাকা

হিসেব নিকেশ: মেটক্যাফে হল (২০ টাকা) + চা (৫০ টাকা)+ সেন্ট জনস চার্চ (২০ টাকা) = মোট ৯০ টাকা। বাকি ১০ টাকা দিয়ে অনায়াসেই কোনো ছোটখাটো জলখাবার খেয়ে নিতে পারেন।

বর্ষায় থাবা বসাচ্ছে ডেঙ্গু ও লেপ্টোস্পাইরোসিস-সহ ১০টি রোগ, সতর্কবার্তা বিশেষজ্ঞদের

আজ নির্জলা একাদশী, ভুলেও ৫ টি কাজ করবেন না, নয়তো ঘোর বিপদ…

পরিবারে চরম বিপদ, কোনও তৈরি কাজ থমকে যাবে, জানুন লক্ষ্মীবারের রাশিফল

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা