সম্পত্তির জন্য প্রাক্তন রেল কর্মীকে পুড়িয়ে মারার চেষ্টা, চাঞ্চল্য হাওড়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি,হাওড়া:এক প্রাক্তন রেল কর্মীর অগ্নিদগ্ধ হওয়াকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল হাওড়ায়। স্থানীয় মানুষের অভিযোগ সম্পত্তির জন্য পরিবারের সদস্যরা ওই প্রাক্তন রেল কর্মীকে রবিবার দুপুরে পুড়িয়ে মারার চেষ্টা করে। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে অগ্নিদগ্ধ অবস্থায় ওই প্রাক্তন রেল কর্মীকে হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি এই অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় তৈরি হয়েছে রহস্য। প্রতিবেশীদের অভিযোগ ওই রেল কর্মীকে তার স্ত্রী এবং সন্তান মিলে দীর্ঘদিন ধরে অত্যাচার করে।

রবিবার দুপুরে অগ্নিদগ্ধ হয়ে রেল কর্মী বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে এবং এলাকার লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তার সন্তান বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরেই এই ঘটনা ঘটে ।মনে করা হচ্ছে সম্পত্তিগত অশান্তির জেরে ওই রেল কর্মীর গায়ে আগুন লাগিয়ে দিয়েছে তার পরিবারের লোকজন। প্রাক্তন রেল কর্মীর নাম নিখিল রঞ্জন বসু(৬৮) (Nikhil Ranjan Basu)। ছেলে অনিলেশ রঞ্জন বসু, স্ত্রী সুমিতা বসু।বাড়ি হাওড়া থানা (Howrah P.S.) এলাকার ১/ ১ মধুসূদন বিশ্বাস লেন ।

প্রাক্তন রেল কর্মী শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পুলিশ ওই প্রাক্তন রেল কর্মীর স্ত্রী এবং পুত্র কে জিজ্ঞাসাবাদ করছে। অগ্নিদগ্ধ রেল কর্মীর জবানবন্দি নেওয়ার চেষ্টা করছে পুলিশ। ওই বাড়িতে যেখানে প্রাক্তন রেল কর্মীকে অগ্নি দগ্ধ অবস্থায় পাওয়া গেছে সেখান থেকে নানান নমুনা সংগ্রহ করেছে পুলিশ। পাড়া-প্রতিবেশীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ।

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

সাধারণ ছবি হয়ে যাবে সিনেমার পোস্টার, কীভাবে বানাবেন এই পোর্ট্রেট?

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির