ট্রেনিং চলাকালীন আকস্মিক মৃত্যু সিভিক ভলিন্টিয়ারের, ফুলবাড়ি পুলিশ ক্যাম্পে বিক্ষোভ

মর্মান্তিক ঘটনা! ট্রেনিং চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক সিভিক ভলিন্টিয়ারের। এই ঘটনায় উত্তপ্ত জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! ট্রেনিং চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক সিভিক ভলিন্টিয়ারের। এই ঘটনায় উত্তপ্ত জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি। পুলিশ ক্যাম্পের সামনেই বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। সিভিক ভলিন্টিয়ারের আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ফুলবাড়িতে। মৃতের নাম পঙ্কজ বর্মন। তিনি মাথাভাঙ্গা থানায় কর্মরত ছিলেন। সূত্রের খবর, ১২ নম্বর ব্যাটেলিয়ানে তাঁর ৬ দিন ধরে ট্রেনিং চলছিল। প্রতিদিনের মতো ঘটনার দিনেও তিনি ট্রেনিংয়ে অংশ নিতে এসেছিলেন। প্রশিক্ষণের সময় গতকাল রাতে আচমকাই তিনি হৃদরোগে আক্রান্ত হন। সেই সময় ক্যাম্পে ছিলেন সেন্ট্রি। পঙ্কজের হৃদরোগে আক্রান্ত হওয়ার বিষয়টি তাঁকে জানানো হলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেন। কিন্তু তাঁরা ঘটনাস্থলে পৌঁছে পঙ্কজকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তিনি মারা যান।

এই ঘটনায় তোলপাড় পুলিশ ক্যাম্প। পঙ্কজের সহকর্মীদের দাবি, হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা শুনেও পঙ্কজের চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। যথাসময়ে চিকিৎসা না পাওয়ার কারণেই পঙ্কজের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করছেন তাঁর সহকর্মীরা। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন ট্রেনিংয়ে আসা অন্যান্য সিভিক ভলান্টিয়াররা। বর্তমানে পুলিশ ক্যাম্পের ভিতরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তাঁরা। এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে গিয়েছে। ঘটনার তদন্ত ও দায় নির্ধারণের দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। তবে এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে গতকাল রাত থেকে বিক্ষোভ শুরু হয়েছে, এখনও বিক্ষোভ অব্যাহত। এই ঘটনায় সিভিক ভলিন্টিয়ার দের বেতন বাড়ানোর দাবিও তুলেছেন তাঁরা।

একজন বিক্ষোভকারী জানিয়েছেন, ‘আমরা সকালে পিটি করতে যাচ্ছিলিম। তখনই দেখি চিৎকার শুরু হয়েছে। ভিতরে গিয়ে দেখি আমাদের একজন সহকর্মী মারা গিয়েছে। অফিসারদের খবর দেওয়া হলেও প্রায় দেড় ঘন্টা বাদে অ্যাম্বুলেন্স এসে পৌঁছয়। কিন্তু তার আগেই সে মারা যায়। আমাদের সিভিকদের কি কোনও জীবন নেই। আমাদের বাড়িতেও পরিবার রয়েছে। এত চাপ দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের বেতন মাত্র ১০ হাজার টাকা। বাজেটে মাত্র ১০০০ টাকা বাড়ানো হয়েছে। আমাদের এই বেতনে চলছে না। আমাদের কোনও মেডিক্লেমও নেই।’

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি