চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১৩ ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশ সংসদ নির্বাচনের চূড়ান্ত ফল, জানাল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: হাতে গোনা আর মাত্র দুদিন পর রয়েছে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। হাসিনার সরকারের পতনের পর এই প্রথম হবে নির্বাচন। কবে ভোটের ফলাফল ঘোষণা হবে তা নিয়েই গুরুত্বপূর্ণ তথ্য জানালেন বাংলাদেশের নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানয়েছেন আগামী শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) অর্থাৎ ভোটগ্রহণের পরদিন বিকেলের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে।

গতকাল রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে দ্রুত ফলপ্রকাশ নিয়ে তিনি বলেন, একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট হলেও আধুনিক অটোমেশন সিস্টেম ও একাধিক ডিজিটাল ডিভাইস ব্যবহারের জন্য দ্রুত তথ্য সংগ্রহ করা সম্ভব হবে। তবে বেশ কিছু এলাকা দুর্গম ও সেখানে যাতায়াতের সমস্যা থাকায় সেখানে ফল প্রকাশ হতে কিছুটা বিলম্ব হতে পারে। তবে সব জায়গার ফল প্রকাশ হতে তিন দিনের বেশি সময় লাগবে না বলেই জানিয়ে দিয়েছেন আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ নির্বাচন কমিশন গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন করতে সম্পূর্ণ প্রস্তুত। 

আরও পড়ুন: এপস্টিন ইস্যুতে চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী, পদত্যাগ করলেন স্টারমারের শীর্ষ সহযোগী মরগান

জানা গিয়েছে, বাংলাদেশে ভোটের জন্য  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবার সমস্ত ধরনের বাহিনী মিলিয়ে প্রায় ১১ থেকে ১২ লাখ সদস্য মোতায়েন করা হচ্ছে। এই সমস্ত বাহিনী সমন্বিতভাবে রিটার্নিং অফিসারদের নেতৃত্বে এবং কমিশনের সরাসরি তত্ত্বাবধানে কাজ করবে।  চলতি বছরের নির্বাচনে নিরাপত্তার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিটি আসনে একাধিক মনিটরিং টিম কাজ করবে এবং প্রতি দুই ঘণ্টা অন্তর অন্তর তথ্য কেন্দ্রীয় সেলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রযুক্তিগত নজরদারির বিষয়ে ইসি আনোয়ারুল বলেন, যেসব কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ রয়েছে সেখানে সিসিটিভি ক্যামেরা  বসানো হয়েছে। তাছাড়াও নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের জন্য ‘বডি-ওর্ন ক্যামেরা’ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে প্রতিটি মুহূর্তের স্বচ্ছতা নিশ্চিত করা যায়।  ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলেও আস্বস্ত করেন নির্বাচন কমিশনার। 

 

 

 

Published by:

Share Link:

More Releted News:

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ