এই মুহূর্তে

আইন কলেজে রক্তারক্তি, ক্লাসে ঢুকে সহপাঠীকে গুলি চালিয়ে আত্মঘাতী যুবক

নিজস্ব প্রতিনিধি: ভালবাসা সপ্তাহের শুরুতেই মর্মান্তিক পঞ্জাবের তরণতারণ আইন কলেজ। ক্লাসে ঢুকে সহপাঠীকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক ছাত্র। ঘটনাটি ঘটেছে, সোমবার (৯ ফেব্রুয়ারি) পঞ্জাবের তরণতারণ জেলায় উসমা গ্রামে অবস্থিত মাই ভাগো ল’কলেজে। জানা গিয়েছে, আজ সকালে ক্লাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ক্লাসে ঢুকে সহপাঠীকে গুলি চালিয়ে বাইরে বেরিয়ে নিজের মাথায় গুলি করে আত্মঘাতী হন ওই ছাত্র। নিহত দুজনেই আইন কলেজের প্রথম বর্ষের পড়ুয়া। প্রাথমিক পুলিশ তদন্তে পুলিশের অনুমান, তাঁদের মধ্যে একতরফা প্রেমের সম্পর্ক ছিল। সেই কারণেই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে অপরাধে ব্যবহৃত পিস্তলটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনা কলেজ ক্যাম্পাসে শোকের ছায়া ফেলে দিয়েছে এবং ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। নিহত ছাত্রীর নাম সন্দীপ কৌর, তিনি নওশেরা পান্নুয়ার বাসিন্দা, আর আক্রমণকারী ছাত্রের নাম প্রিন্স রাজ, তিনি মালিয়ান গ্রামের বাসিন্দা ছিলেন। ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, প্রিন্স রাজ যখন ক্লাসরুমে প্রবেশ করছিলেন, তখন সেখানে বসে ছিলেন সন্দীপ কৌর নামের ওই ছাত্রী। এরপর ছাত্রটি তাঁর মাথায় লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি ছোঁড়ে। এর পরপরই, সে পিস্তলে পুনরায় গুলি লোড করে এবং নিজের মাথায় গুলি করে। তৎক্ষণাৎ দুজনের মৃত্যু হয়। তবে আশ্চর্য বিষয় ছিল যে, গুলি চালানো এতটাই নির্ভুল ছিল যে দুজনেই ঘটনাস্থলেই মারা যান।

এই ঘটনায় একজন পুলিশ অফিসার জানিয়েছেন, অভিযুক্ত কীভাবে আগ্নেয়াস্ত্রটি সংগ্রহ করেছিল এবং কীভাবে সে অস্ত্র নিয়ে কলেজ প্রাঙ্গণে প্রবেশ করতে সক্ষম হয়েছিল তা বিস্তারিত তদন্ত চলছে। তবে গুলি করার পরেই গুরুতর অবস্থায় প্রিন্সকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি মারা যান। রাজ এবং কৌর দুজনেই আইন কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।ঘটনার পর ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং অন্যান্য ছাত্রদের সরিয়ে নেওয়া হয়েছে। কলেজে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং প্রমাণ সংগ্রহের জন্য ফরেনসিক দলকে ডাকা হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে পুলিশ এখন জানার চেষ্টা করছে যে, কেন প্রিন্স রাজ এত কঠোর পদক্ষেপ নিলেন!

Published by:

Share Link:

More Releted News:

রোদের মধ্যে গেটে বাঁধা ৫ বছরের নাতনি, চাকরি গেল পুলিশকর্মী দিদার

‘সন্তান চাইলে স্ত্রীকে পাঠাও’, TCS কাণ্ডে বিস্ফোরক অভিযোগ কর্মীর

ভয়াবহ দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে, লরি ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষে মৃত ৮ তীর্থযাত্রী

CBSC-র দশম শ্রেণীর ফলাফল প্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট?

অর্থ পাচার মামলায় প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরাকে তলব দিল্লির আদালতের

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ