ব্যান্ড বাজিয়ে, খোল করতাল নিয়ে নাচতে নাচতে ঠাকুমার শেষ যাত্রায় নাতিরা

Share:

নিজস্ব প্রতিনিধি,হরিশ্চন্দ্রপুর: সেঞ্চুরি পার করে তারপর ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন ঠাকুমা।তাই চোখের জলে শেষ যাত্রা নয়।ব্যান্ড বাজিয়ে, খোল করতাল নিয়ে নাচতে নাচতে ঠাকুমার শেষ যাত্রা করলেন নাতিরা। সেখানে সামিল হলেন এলাকার মানুষও। নজিরবিহীন এমন দৃশ্য দেখা গেল মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের(Harishchandrapur) বারোডাঙ্গা এলাকায়।ওই এলাকার বাসিন্দা রাসো দাস ১০৩ বছর বয়সে সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এলাকায় তিনিই ছিলেন সব থেকে প্রবীণ বাসিন্দা। এলাকার একমাত্র ব্যক্তি যিনি বয়সের সংখ্যায় সেঞ্চুরি করেছেন।

তাই সোমবার দুপুরে ঠাকুমার শেষ যাত্রাকে চোখের জলে নয় বরং একটু অন্য ভাবে হাসিমুখে বিদায় জানালেন তার পরিবারের লোকেরা। রীতিমত ব্যান্ড পার্টি(Band Party) বাজিয়ে ,সাথে খোল করতাল এবং হরিনাম সংকীর্তন করে নাচতে নাচতে হল সেঞ্চুরি পার করা রাসো দেবীর শেষ যাত্রা। পরিবারের লোক ,নাতি নাতনিদের সঙ্গে এলাকার অনেক মানুষই তাদের এলাকার সবথেকে প্রবীণ ব্যক্তির শেষযাত্রায় সামিল হয়েছিলেন।

অভিনব এই ছবি দেখতে রাস্তার ধারে অনেক মানুষও জড়ো হয়ে ছিলেন। পরিবারের লোকের মতে ১০০ বছর অতিক্রম করে রাসো দাস(Rasho Das) নিজের জীবন সম্পূর্ণ ভাবে বেঁচেছেন। তাই আজ তাকে বিদায় জানাতে মন খারাপ নয়। একটু অন্য ভাবেই বিদায় যাত্রার আয়োজন।এর জন্যই নাতি – নাতনিরা ব্যান্ড পার্টি ভাড়া করে আনেন। খোল করতাল নিয়ে হাজির হন হরিনাম করতে সংকীর্তনের দল। এলাকার সব বয়সের মানুষ ঠাকুমার এই শেষ যাত্রায় পা মেলান। শুধু তাই নয়, শেষ যাত্রার এই দৃশ্য মোবাইলে ভিডিও করেন অনেকেই। কেউ কেউ আবার শব যাত্রার সঙ্গে সেলফিও তোলেন।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা