পূর্ব মেদিনীপুরের একাধিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে মাধ্যমিক পর্ষদের সভাপতি

Share:

নিজস্ব প্রতিনিধি,তমলুক: মাধ্যমিক পরীক্ষা সুস্থ এবং ত্রুটি মুক্ত করার লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র সোমবার ঘুরে দেখলেন মাধ্যমিক পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলি(Ramanuj Gangopadhay)। তমলুকের রামচন্দ্রপুর হাইস্কুলে(Tamluk Ramchandrapur High School) পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করেন। তিনি বলেন ,সুষ্ঠুভাবে পরীক্ষা চলছে এবং মাধ্যমিক পর্ষদের সমস্ত রকম গাইডলাইন মেনে এখনও পর্যন্ত সুস্থভাবে হচ্ছে পরীক্ষা গোটা রাজ্যে। সুষ্ঠুভাবে পরীক্ষা হওয়াটাই পর্ষদের মূল লক্ষ্য। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার ১০ থেকে ১২টি পরীক্ষা কেন্দ্রে তিনি সরজমিনে পরিদর্শন করবেন বলে জানান।

প্রতিটি পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখে তার মন্তব্য পর্ষদের যে গাইডলাইন রয়েছে তা সর্বত্র মানা হচ্ছে সঠিকভাবে। সুষ্ঠুভাবে যেভাবে পরীক্ষা সম্পন্ন হচ্ছে একের পর একটার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন রাজ্য পুলিশ প্রশাসনকে। ছাত্র-ছাত্রীরা খুব আনন্দের সঙ্গে পরীক্ষা দিচ্ছেন বলেও জানান পর্ষদ সভাপতি। সুস্থ পরিষেবা দেওয়া লক্ষ্য ছিল পর্ষদ তা দিতে পেরে রীতিমতো আনন্দিত। এমনটাই মন্তব্য পর্ষদ সভাপতির।

সোমবার জেলার বিভিন্ন স্কুলে ঘুরে ঘুরে কেন্দ্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা সঠিক হয়েছে কিনা তা খতিয়ে দেখলে কোন হলে প্রবেশ করেন নি পর্ষদ সভাপতি। ছাত্র-ছাত্রীদের পরীক্ষা দেওয়ার সময় যাতে মনোনিবেশে কোন ব্যাঘাত না ঘটে, তার জন্যই তিনি কোন কেন্দ্রের ক্লাসরুমে প্রবেশ করেন নি।পরীক্ষা কেন্দ্রগুলিতে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে পর্ষদের পক্ষ থেকে কড়া নির্দেশ জারি করা হয়েছে। সম্প্রতি জামালপুরের একটি স্কুলে চতুর্থ শ্রেণীর কর্মী পরীক্ষা কেন্দ্রের মোবাইল ব্যবহার করা এবং তাকে কেন্দ্র করে স্কুল পরিদর্শক কে মারধরের ঘটনায় সেই স্কুলের প্রধান শিক্ষক সহ প্রায় আটজনকে সাসপেন্ড করে পর্ষদ।

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি