‘‌মুখ্যমন্ত্রীর সওয়ালে অস্বাভাবিক কী আছে! রাজনীতিকরণ করবেন না’‌, গুঁতো সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। তার মধ্যেই বাংলায় চলছে এসআইআর পর্ব। আর তা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে রাজ্য–রাজনীতিতে। এই নিয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। আর নির্বাচন কমিশনের দৌলতে ব্যাপক হয়রানি ও হেনস্থার শিকার হয়েছেন বাংলার মানুষজন। আত্মহত্যা থেকে আতঙ্কে মৃত্যুর ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে। মৃত্যুমিছিলের সাক্ষী থেকেছে বাংলা। তারপরও সঠিক সময়ে শুনানি শেষ করতে পারেনি নির্বাচন কমিশন। এই আবহে আজ, সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে সওয়াল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শ্যাম দিওয়ান। এখানেই একের পর এক তথ্য দিয়ে নির্বাচন কমিশনকে চাপে ফেলে দেন তিনি।

এদিকে সুপ্রিম কোর্টের ভরা এজলাসে নির্বাচন কমিশনকে গুঁতো দিলেন বিচারপতিরা। আর তাতেই বেসামাল হয়ে পড়েন নির্বাচন কমিশনের আইনজীবী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে সওয়াল করা নিয়ে আবেদন করেছিল অখিল ভারত হিন্দু মহাসভা। তারা দাবি করেছিল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে এই সওয়াল ‘সাংবিধানিক ভাবে অনুচিত’। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘‌এতে অস্বাভাবিক কী আছে? এটাই তো সংবিধানের প্রতি আস্থা ও বিশ্বাসের প্রকাশ। এই বিষয়টিকে নিয়ে রাজনীতিকরণ করবেন না।’‌ আগামী ১৪ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা ছিল। সেটা আজ, সোমবার এক সপ্তাহ পিছিয়ে দিল সর্বোচ্চ আদালত। কারণ গোটা ভোটার তালিকা খতিয়ে দেখার জন্য এই সময়সীমা আপাতত বেঁধে দিল সুপ্রিম কোর্ট।

অন্যদিকে গত শুনানিতে মাইক্রো অবজার্ভারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাতে মান্যতা দিল সুপ্রিম কোর্ট। আজ শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, মাইক্রো অবজার্ভাররা সিদ্ধান্ত নিতে পারবেন না। শুধু সহায়তা করবেন। সিদ্ধান্ত নিতে পারবেন ইআরও এবং এইআরও। নির্বাচন কমিশন জানিয়েছিল, রাজ্য কর্মী না দেওয়ায় মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবীদের সঙ্গে আদালতে হাজির ছিলেন। তিনি জানিয়েছিলেন, প্রয়োজনীয় সংখ্যক কর্মী দেওয়া হবে। সেই মতো কর্মী দেওয়ার কথা জানায় রাজ্য। তারপরই সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, রাজ্য নিশ্চিত করবে ৮,৫০৫ জনই গ্রুপ–বি অফিসার। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে সংশ্লিষ্ট ডিইও বা ইআরও’‌র কাছে তাঁদের রিপোর্ট করতে হবে।

এছাড়া সফটওয়্যার ব্যবহার করে নির্বাচন কমিশন নোটিস পাঠাচ্ছে বলে অভিযোগ ওঠে। রাজ্যের সওয়াল শুনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, ‘‌আপনারা এমন লোকেদেরও নোটিস পাঠিয়েছেন, যাঁদের ৫–৬টি সন্তান রয়েছে। ৫০ হলে ঠিক আছে। তখন নোটিস পাঠানো যেতেই পারে। কিন্তু আপনারা যে সফটওয়্যার টুল ব্যবহার করছেন, তা অত্যন্ত সীমাবদ্ধ। আপনারা বলছেন, ৫০ বছরের ব্যবধান মানে দাদু–নাতির সম্পর্ক। কিন্তু বাস্তবে তো বিয়ে হয় প্রায় ২০ বছর বয়সেও। এই বাস্তব পরিস্থিতির সঙ্গে আপনাদের কাজ মিলছে না। কারণ, এভাবেই সফটওয়্যার কাজ করেছে। বাংলা পরিবারে ‘কুমার’ প্রায়ই মধ্যনাম হিসেবে ব্যবহৃত হয়। যদি ‘কুমার’ বাদ পড়ে, নোটিস পাঠাচ্ছেন?‌’‌ আইনজীবী দিওয়ান এজলাসে বলেন, ‘‌নামের বানান গরমিলের উদ্দেশ্য হল ভোটার বাদ দেওয়া।’‌

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স