লালগোলায় হুমায়ুন কবীরের মেয়ের শ্বশুরের কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

Share:

নিজস্ব প্রতিনিধি,লালগোলা:মাদক পাচারে জড়িত থাকার অভিযোগ। এই অভিযোগ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের(Humayun Kabir) মেয়ের শ্বশুরের বিরুদ্ধে।লালগোলায় (Lalgola)হুমায়ুন কবীরের মেয়ের শ্বশুরের কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল পুলিশ।মাদক পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশ তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীরের মেয়ের শ্বশুর শরিফুল ইসলামের প্রায় ১০ কোটি টাকার বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া সোমবার থেকে শুরু করল। সরকারি নির্দেশ মেনে লালগোলা থানার পুলিশ সোমবার দুপুর থেকে লালগোলার নলডহরি সহ বেশ কিছু এলাকায় হুমায়ুন কবীরের মেয়ের শ্বশুর শরিফুল ইসলামের নামে থাকা সম্পত্তি এবং জমি চিহ্নিত করে।

সেগুলো ‘ফ্রিজ’ করার প্রক্রিয়া শুরু করেছে। বিভিন্ন জায়গায় পুলিশের তরফ থেকে সেই সম্পত্তি যেসব জায়গায় রয়েছে সেখানে সম্পত্তি বাজেয়াপ্তর বোর্ড লাগিয়ে দেওয়া হয়।সূত্রের খবর, মাদক পাচারের ঘটনায় জড়িত থাকার জন্য হুমায়ুন কবীরের মেয়ের শ্বশুরের প্রায় ১০ কোটি টাকার বেশি ১৭টি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।পুলিশ সূত্রে খবর, সোমবার থেকে শরিফুলের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হলেও একদিনের মধ্যে সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত(Seized) করা সম্ভব হবে না।

এই প্রক্রিয়া আগামী আরও দু’দিন চলবে বলে জানা গেছে। বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির মধ্যে যেমন শরিফুলের বাড়ি রয়েছে তেমনই বাণিজ্যিক কাজে ব্যবহৃত কিছু বাড়িও রয়েছে। সূত্রের খবর ,একটি ব্যাঙ্কককে ভাড়া দিয়ে রাখা সম্পত্তিও পুলিশ বাজেয়াপ্ত করতে চলেছে। এই বিষয় হুমায়ুন কবিরের মেয়ে নাজমা সুলতানা বলেন, তার বাবার বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত হচ্ছে। সেই চক্রান্তের শিকার তিনি এবং তার স্বামী শ্বশুর ও ৭বছরের মেয়ে। তার বাবাকে অপদস্ত করতে এইসব কাণ্ড ঘটানো হচ্ছে বলে দাবি করেন নাজমা সুলতানা(Nazma Sultana)।

আড়াই কোটির গাড়িতে চেপে ৪৫ টাকার সরকারি গামলা চুরি, চটে লাল মুখ্যমন্ত্রী

৮০ লক্ষ নগদ-সহ হোটেলে ধরা পুরপ্রধান, ত্রাণ কেলেঙ্কারিতে গ্রেফতার তৃণমূল নেতা

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত

ফের কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে ইডির হানা, গোপন কুঠুরির সন্ধানে অফিসাররা

বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর, কর্নাটক আদালতের নির্দেশে চামুণ্ডেশ্বরী মন্দিরে ক্ষমা চাইলেন অভিনেতা

‘মেদিনীপুর সবসময় এগিয়ে ছিল, আছে থাকবে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিয়ে কী বললেন দেব?

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

মুর্শিদাবাদের জলঙ্গি থেকে গ্রেফতার ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী, পাঠানো হল লালগোলা হোল্ডিং সেন্টারে

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন কাকলি ঘোষ দস্তিদার, হাজির তৃণমূলের ৩ বিধায়কও

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

‘নৈরাজ্যের অবসান’, কাকলির পর ‘বেসুরো’ পোস্ট আরও এক তৃণমূল সাংসদের

স্কুলের গাফিলতিতে মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রের, তুমুল বিক্ষোভ পড়ুয়া ও অভিভাবকদের

মোহনবাগানের সহ-সভাপতির পদ ছাড়লেন কুণাল ঘোষ, ইস্তফা নিয়ে যা জানালেন তৃণমূল বিধায়ক