দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কয়লা পাচার মামলায় গ্রেফতার চিন্ময় মন্ডল ও কিরণ খাঁ

নিজস্ব প্রতিনিধি : কয়লা পাচার মামলায় গ্রেফতার ২। ইডির হাতে গ্রেফতার চিন্ময় মন্ডল ও কিরণ খাঁ। গ্রেফতার করা হল কয়লা ব্যবসায়ীদের। দুজনই কয়লা পাচার সিন্ডিকেটের সদস্য। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে চিন্ময় মন্ডল ও কিরণ খাঁকে। তদন্তের সহযোগিতা ২ কয়লা মাফিয়ার। ইডি সূত্রে খবর চিন্ময় মন্ডলকে ও বুদবুদ থানায় ওসি মনোরঞ্জন মণ্ডলকে তলব করেছিল।

কয়লা পাচার মামলায় ম্যারাথন তল্লাশি চালাচ্ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই তল্লাশির পরেই চিন্ময় মন্ডল ও কিরণ খাঁকে গ্রেফতার করা হয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে, চিন্ময় মন্ডল ও কিরণ খাঁ কয়লা মাফিয়া হিসেবে পরিচিত। কয়লা তোলার পরে যেভাবে সেগুলো পাচার করা হতো, তাতে সিন্ডিকেটের মতো কাজ করত এই দুজন। ইডির দাবি, তাদের বাড়িতে তল্লাশির সময়ে একাধিক নথি পাওয়া গিয়েছিল। সেই নথিতে প্রটেকশন মানির হদিশ মিলেছে। সেই তথ্যকে সামনে রেখে সোমবার চিন্ময় মন্ডল ও বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে তলব করেছিল ইডি। কিরন খাঁকেও তলব করা হয়েছিল। তথ্য প্রমাণ দেখানোর পরেও সিন্ডিকেটের সঙ্গে তাদের যোগ অস্বীকার করছিল তারা।

ইডির অভিযোগ, যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, তখন তারা সহযোগিতা করছিল না। প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছিল। বার বার বলা হলেও কোনো উত্তর পাওয়া যাচ্ছিল না। তাই পরে তাদের গ্রেফতার করা হয়েছে। দুজনকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য মঙ্গলবারই আদালতে তোলা হবে তাদের। তারপর নিজেদের হেফাজতে নিয়ে এই গোটা সিন্ডিকেটের বিষয়ে তদন্ত করবে ইডি। এই ঘটনার সঙ্গে আর কে কে জড়িত রয়েছে, সেই বিষয়ে জিজ্ঞসাবাদ করে জানতে চাইছে ইডি। 

Published by:

Share Link:

More Releted News:

‘ভোট পড়ে গিয়েছে’, শুনেই তাজ্জব বৃ্দ্ধ, বালুরঘাটে ছাপ্পার অভিযোগ তুলে কমিশনে তৃণমূল

BJP-র বুথ এজেন্টের জায়গায় TMC কর্মী, শোরগোল শুরু ভরতপুরে

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহর, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুমে’

বাইকের পর গাড়ি ব্যবহারেও শুরু কড়াকড়ি, কারা পাবেন ছাড়? জেনে নিন…

‘খুব আতঙ্কে আছি, বুথে যেতে পারছি না’, ময়নায় বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূল প্রার্থীর

জমায়েত ঠেকাতে লাঠি উঁচিয়ে তাড়া, কড়া ভূমিকায় কেন্দ্রীয় বাহিনী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ