উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কলকাতায় পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা

Share:

নিজস্ব প্রতিনিধি:  চলতি বছরে আসন্ন  উচ্চ মাধ্যমিক পরীক্ষা  উপলক্ষে শহরে যানজট ও জনভোগান্তি এড়াতে বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ। কমিশনার অফ পুলিশ সুপ্রতিম সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১২, ১৩, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২৩, ২৪, ২৫, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি কলকাতা পুলিশের আওতাধীন এলাকায় পণ্যবাহী যান চলাচলে বিধিনিষেধ জারি থাকবে।

নির্দেশিকায় জানানো হয়েছে, উল্লিখিত দিনগুলিতে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের মধ্যে সমস্ত ধরনের গুডস ভেহিকলের চলাচল নিষিদ্ধ থাকবে। তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কিছু যানবাহনকে ছাড় দেওয়া হয়েছে। এলপিজি সিলিন্ডার বহনকারী যান, পেট্রোলিয়াম, তেল, লুব্রিক্যান্ট, অক্সিজেন, দুধ, ওষুধ, শাকসবজি, ফল, মাছ পরিবহণকারী গাড়ি এবং সিএনজি বহনকারী যান সকাল ৮টা পর্যন্ত চলাচলের অনুমতি পাবে। পাশাপাশি বন্দরগামী ও বন্দর থেকে আগত পণ্যবাহী যানগুলিও সকাল ৮টা পর্যন্ত শহরে চলাচল করতে পারবে। এছাড়া উচ্চ মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রগুলির আশপাশে প্রয়োজন অনুযায়ী যান চলাচল নিয়ন্ত্রণ, ঘুরিয়ে দেওয়া বা সম্পূর্ণভাবে বন্ধ করার ক্ষমতা থাকবে ডিউটিরত ট্রাফিক পুলিশের হাতে। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, অন্যান্য স্বাভাবিক ট্রাফিক নিয়মের পাশাপাশি এই নির্দেশিকা কার্যকর থাকবে।

প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টার পরীক্ষা। মোট পরীক্ষার্থী ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন, যেখানে ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা ৭৯,৩৪৭ বেশি। ২৩টি জেলাতেই ছাত্রীরা এগিয়ে। ৩টি ভিন্ন ধরনের সিলেবাস ও মাধ্যমিকের অপশনাল বিষয়ের পরীক্ষা একই দিনে হওয়ায় প্রায় ৪০ হাজার শিক্ষক প্রয়োজন। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার লক্ষ্যে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আজ মঙ্গলবার বিশেষ বৈঠকে বসছেন।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর