সরস্বতী পুজোয় সুখবর দিল আইসিএমআর! বিদায় কোভিড

বাগদেবীর আরাধনাকালেই সুখবর দিলেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর-এর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল সমীরণ পাণ্ডা। তিনি জানিয়েছেন, শুধুই বাংলা নয় দিল্লি ও মহারাষ্ট্রের মতো কোভিড দীর্ণ রাজ্যগুলি থেকেও ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে বিদায় নেবে কোভিডের তৃতীয় ঢেউ।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুভ বসন্ত পঞ্চমী। বাগদেবীর আরাধনাকালেই মিলল সুখবর। বাংলা থেকে চলতি মাসেই বিদায় নিচ্ছে কোভিড। এই সুখবর দিলেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর-এর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল সমীরণ পাণ্ডা। তিনি জানিয়েছেন, শুধুই বাংলা নয় দিল্লি ও মহারাষ্ট্রের মতো কোভিড দীর্ণ রাজ্যগুলি থেকেও ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে বিদায় নেবে কোভিডের তৃতীয় ঢেউ। সারা দেশ থেকে তা অবশ্য বিদায় নিতে নিতে মার্চ মাসের শেষ সপ্তাহ হয়ে যাবে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, কোভিডের চতুর্থ ঢেউ এদেশে আসবে কিনা তা এখনই জোর গলায় বলা যাচ্ছে না। তবে আরও অন্তত ২টি বছর দেশের মানুষকে কিছুটা সাবধানে কাটাতে হবে। মেনে চলতে হবে মাস্ক বিধিও।

আইসিএমআর থেকে জানানো হয়েছে, বাংলা তথা ভারতে কোভিডের তৃতীয় ঢেউয়ে যে সব মানুষেরা আক্রান্ত হয়েছিলেন তাঁদের মধ্যে ৯০ শতাংশই আক্রান্ত হয়েছেন ওমিক্রনের। ১০ শতাংশ আক্রান্ত হয়েছে ডেল্টা ভাইরাসে। সমীরণবাবুর দাবি, ‘যদি কোভিডের নতুন কোনও ভ্যারিয়্যান্ট আর সামনে না আসে, তাহলে ফেব্রুয়ারি মাসেই বাংলায় শেষ হবে কোভিডের তৃতীয় ঢেউ। দেশে তা মার্চ মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। আর যদি কোনও নতুন ভ্যারিয়েন্ট আসেও তাহলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। অতিমারি থেকে ধীরে ধীরে এন্ডেমিক পর্যায়ে আমরা প্রবেশ করতে চলেছি। মানুষের মধ্যে কোভিডের সঙ্গে লড়াই করার মতো প্রতিরোধ শক্তি গড়ে উঠেছে। বাংলার যে সমস্ত জেলায় কোভিওড আক্রান্তের সংখ্যা জানুয়ারি মাসের শুরুর দিকে বাড়ছিল সেখানে সংক্রমণ কমছে। দেশেও কমছে। ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই কোভিড আপাতত বিদায় নেবে বাংলা থেকে।’   

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি ‘মা আগমেশ্বরী’ ট্রেনে চেপে গেলন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক