ব্যাঙ্ককে অস্ট্রেলীয় দূতাবাসের শৌচাগারে গোপন ক্যামেরা

পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ব্যাঙ্ককে অস্ট্রেলীয় শৌচাগার থেকে উদ্ধার গোপন ক্যামেরা। সে দেশের বিদেশ এবং বাণিজ্য দফতরের তরফ থেকে এই খবর দিতে গিয়ে বলা হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ পুলিশ একজনকে গ্রেফতার করেছে। ধৃত থাইল্যান্ডের বাসিন্দা এবং দূতাবাসের প্রাক্তন কর্মী।

জানা গিয়েছে, গত ৬ জানুয়ারি অস্ট্রেলীয় দূতাবাস অভিযোগ রুজু করে। তবে কবে গোপন ক্যামেরা মহিলাদের শৌচাগারে বসানো হয়েছিল, সে ব্যাপারে কিছু জানা যায়নি। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, থাইল্যান্ড পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

থাইল্যান্ড পুলিশের তরফ থেকে এই ঘটনার উল্লেখ করে বলা হয়েছে, ‘গত ৬ জানুয়ারি অস্ট্রেলিয়া দূতাবাস থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। দায়ের করা অভিযোগে বলা হয়েছে, দূতাবাসের এক মহিলা কর্মী শৌচাগারে ঢুকতে গিয়ে মেঝেতে ক্যামেরার এসডি কার্ড পড়ে থাকতে দেখেন। সন্দেহ হওয়ায় তিনি দূতাবাস কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। পরে দূতাবাসের তরফ থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করে। পুলিশ সেখানে যায়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। সে ওই দূতাবাসের কর্মী।‘

বিষয়টি অস্ট্রেলিয়া দূতাবাস গুরুত্বদিয়েই দেখছে। তারা মনে করছে, নিরাপত্তায় গাফলতি থাকার সূযোগ নিয়ে কেউ শৌচাগারে ক্যামেরা বসিয়ে রেখেছিল। যে বিষয়টি তাদের ভাবিয়ে তুলেছে, তা হল কী করে এতজনের চোখ এড়িয়ে ধৃত শৌচাগারে ঢুকে গোপন ক্যামেরা বসিয়ে নিশ্চিন্তে বেরিয়ে গেল। এই ঘটনার সঙ্গে দূতাবাসের আর কেউ জড়িয়ে কিনা, সেটাও থাইল্যান্ড পুলিশ খতিয়ে দেখতে বলা হয়েছে।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের