অশ্লীল শব্দ বাদ, শেষ মুহূর্তে শাহিদ কাপুরের ও’রোমিওর একাধিক দৃশ্যে কাঁচি চালাল সেন্সর বোর্ড

১৩ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে শাহিদ কাপুরের 'ও রোমিও'। এই ছবির মাধ্যমে অনেক বছর পর কামব্যাক করছেন অভিনেতা। তাঁকে শেষবার দেখা গিয়েছিল ২০২৩ সালের ব্লাডি ড্যাডিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৩ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে শাহিদ কাপুরের ‘ও রোমিও’। এই ছবির মাধ্যমে অনেক বছর পর কামব্যাক করছেন অভিনেতা। তাঁকে শেষবার দেখা গিয়েছিল ২০২৩ সালের ব্লাডি ড্যাডিতে। তবে অভিনেতার ‘ও রোমিও’-র ট্রেলার প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। কুখ্যাত গ্যাংস্টার হুসেন উস্তারার জীবনী অবলম্বনে এই ছবি নির্মাণের অভিযোগ করেন গ্যাংস্টারের কন্যা। তিনি দাবি করেন, এই ছবি তাঁর বাবার জীবণী অবলম্বনে নির্মিত। অথচ তাঁরা এই বিষয়ে কিছু জানতেই পারেনি। যদিও নির্মতারা এই যুক্তি উড়িয়ে দিয়েছেন এবং আদালতে জিত পেয়েছেন। বোম্বে হাইকোর্ট উস্তারার মেয়ের অভিযোগ খারিজ করে ছবি মুক্তির নির্দেশ দিয়েছে।

ছবিটি পরিচালক বিশাল ভরদ্বাজের সঙ্গে শাহিদ কাপুরের চতুর্থ যৌথ প্রযোজনা। ছবিটি CBFC-এর কাছেও জোর ধাক্কা খেয়েছে। সেন্সর বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন থেকে ছবিটিকে ‘এ’ শংসাপত্র দিয়েছে। কবির সিংহের পর, এটি শাহিদ কাপুরের দ্বিতীয় ছবি যেটি ‘এ’ সার্টিফিকেট পেয়েছে। একটি প্রতিবেদন অনুসারে, ছবিটি ‘A’ শংসাপত্র পেলেও ছবিতে কিছু কাটছাঁট করতে বলা হয়েছে। সংলাপে বেশ কিছু পরিবর্তন আনতে বলা হয়েছে। প্রথমে ছবিতে ব্যবহৃত ‘আইটেম’-এর পরিবর্তে ‘কুমারী’ শব্দটি ব্যবহার করতে বলা হয়েছে। একটি দৃশ্যে একটি শব্দ মিউট করতে বলা হয়েছে, ‘অনুপযুক্ত’ শব্দ মুছে ফেলতে বলা হয়েছে। তবে রোমান্টিক এবং অন্তরঙ্গ দৃশ্যে কোনও কাটছাঁট করা হয়নি। গলা কাটার একটি ক্লোজ-আপ ভিজ্যুয়াল ২০% (৩ সেকেন্ড) কমানো হয়েছে। দুটি শটে দুই সেকেন্ড কমানো হয়েছে। একটিতে ‘মাথায় রক্তপাত’ এবং অন্যটিতে একজন মহিলার মুখে রক্ত ​​পড়ার ক্লোজ-আপ ভিজ্যুয়াল রয়েছে।

মহিলাদের চড় মারার দৃশ্যের দৃশ্যমানতাও ২০% (২ সেকেন্ড) কমানো হয়েছে। সবশেষে, তামাক ও ধূমপানবিরোধী টিকার যোগ করা হয়েছে। ছবির রানটাইমে ১ মিনিট ৫৭ সেকেন্ড যোগ করেছে। পরিবর্তনগুলি করার পর, গতকাল ১১ ফেব্রুয়ারি ও’রোমিওকে সেন্সর সার্টিফিকেট প্রদান করা হয়েছে। সেন্সর সার্টিফিকেটে উল্লেখিত ছবিটির দৈর্ঘ্য হল ১৭৮.৪১ মিনিট অর্থাৎ ২ ঘন্টা, ৫৮ মিনিট ৪১ সেকেন্ড। ও’রোমিওতে নানা পাটেকর, অবিনাশ তিওয়ারি, তামান্না ভাটিয়া, দিশা পাটানি, ফরিদা জালাল এবং বিক্রান্ত ম্যাসি সহ একাধিক অভিনয় শিল্পীরা রয়েছেন। তৃপ্তি ডিমরি শাহিদ কাপুরের প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছেন।

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!