হেরে গেলেন মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াতের প্রধান ও মহাসচিব

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা:  সাংসদ হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের। জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিএনপি প্রার্থীর কাছে ৫ ভোটে হেরে গিয়েছেন তিনি। জামায়াতের আমিরের পাশাপাশি ভোটে হেরেছেন দলের মহাসচিব তথা হিন্দু নিধন যজ্ঞের হোতা মিয়া গোলাম পরওয়ার। দলের দুই শীর্ষ নেতার হার জামায়াতের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আজ বৃহস্পতিবার একদিনে শেষ হয়েছে বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট শেষ হওয়ার পর থেকেই একে একে প্রকাশ করা হচ্ছে ফল। ইতিমধ্যে বেশ কয়েটি আসনে প্রকাশিত হয়েছে ফলাফল।  ঢাকা-১৫ আসনে গুরুত্বপূর্ণ এক কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নিজের ভোটকেন্দ্রেই পরাজিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আমির ডা. মো. শফিকুর রহমান।  বিএনপির প্রার্থী মো. শফিকুল ইসলাম খানের কাছে মাত্র ৫ ভোটের ব্যবধানে হেরেছেন তিনি। শেষ মুহূর্ত পর্যন্ত দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়।

আরও পড়ুন: নেত্রকোনা-৪ আসনে জয়ী ভারতের গোয়েন্দাদের রাতের ঘুম কেড়ে নেওয়া বাবর

প্রসঙ্গত, আওয়ামী লীগকে বাদ দিয়েই বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশের জাতীয় সংসদের ২৯৯ আসনে ভোটগ্রহণ হয়। শেখ হাসিনার দল ভোটের ময়দানে না থাকায় স্বাধীনতা র ৫৫ বছর বাদে ক্ষমতা দখলের স্বপ্ন দেখেছিলেন মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা। পাকিস্তানপন্থী জাতীয় নাগরিক পার্টি সহ কট্টর মৌলবাদী দলগুলোকে নিয়ে জোট গড়েছিলেন। ভোটে জিততে জলের মতো টাকাও ঢেলেছেন। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের মন জয় করতে পারেননি।

অন্যদিকে  দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে দাঁড়িয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তিনি পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার  ৯৫৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিজয়ী বিএনপির প্রার্থী মোহাম্মদ আলি আসগার (লবি) ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট। তাদের ভোটের ব্যবধান ২ হাজার ৭০২ ভোট। এই  আসনটিতে মোট কেন্দ্র রয়েছে ১৫০টি। ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৭৯৮। ফুলতলা, ডুমুরিয়া উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত খুলনা–৫ আসন।

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

পাংচার সারাতে গিয়ে বিপত্তি, দুবাইয়ের রাস্তায় ভারতীয় পড়ুয়াকে পিষল বিলাসবহুল গাড়ি

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

কালীঘাটে ঠিক কি ঘটেছিল, তদন্তে নামল লালবাজারের গোয়েন্দা বিভাগ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T