আমেরিকায় করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল নয় লক্ষ

জন হপকিংস বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে প্রকাশিত বিবৃতিতে এই খবর দেওয়া হয়েছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নয় নয় করে নয় লক্ষ।

এটা আমেরিকায় করোনায় আক্রান্তের সংখ্যা। জন হপকিংস বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে প্রকাশিত বিবৃতিতে এই খবর দেওয়া হয়েছে। তাদের তরফে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আক্রান্তের সংখ্যাটা ছিল আট লক্ষ। প্রায় দেড় মাসের মধ্যে সেই সংখ্যাটা পেরিয়ে গেল ন লক্ষের ঘর।

প্রতিবেদন অনুসারে, ওমিক্রনে দৈনিক আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কমলেও মৃতের সংখ্যা প্রতিদিনই উর্ধ্বমুখী। পাল্লা দিয়ে বাড়ছে হাসপাতালে আক্রান্তের সংখ্যা। সেন্টার্স ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-য়ের ডিরেক্টর রোশেল ওয়েলেন্সকি জানিয়েছেন, ‘হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যাটাও রীতিমতো উর্ধ্বমুখী। পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।’ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, দেশের মোটা জনসংখ্যার ৬৪ শতাংশ মানুষকে টিকার দুটি ডোজ দেওয়া সম্ভব হয়েছে। মনে করা হচ্ছে, আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। আর তার মোকাবিলা করতে প্রয়োজনীয় পরিমাণ টিকার জোগান দেওয়া সম্ভব হচ্ছে না।  

করোনায় আক্রান্ত মৃতের সংখ্যার নিরিখে প্রথম স্থানে এগিয়ে আমেরিকা। দ্বিতীয়স্থানে ব্রাজিল এবং ভারত। শুক্রবার সংবাদসংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে, অতিমারির প্রথম পর্ব থেকে এখনও পর্যন্ত বিশ্বজুড়ে করোনার বলি ৫৭০ কোটি মানুষ। আগামীদিনে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যদিও বিশ্বসংস্থার মতে, এটা সরকারিভাবে নথিভুক্ত মৃতের সংখ্যা। সংখ্যাটা যে এর থেকেও বেশি, তা বলাই বাহুল্য। পরিস্থিতি কোন দিকে যায়, সে দিকে তাকিয়ে চিকিৎসক থেকে শুরু করে চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সকলেই। করোনার পাশাপাশি বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে এই ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। ফলে উদ্বেগ থেকেই যাচ্ছে। 

আরও পড়ুন করোনা আক্রান্ত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের