এল নিনোর প্রভাবে উষ্ণতম প্রেম দিবস ও শিবরাত্রি

Share:

নিজস্ব প্রতিনিধি: উষ্ণতম ভ্যালেন্টাইন ও শিবরাত্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে চলেছে প্রায় ৩০-এর ঘরে। রাতের পারদ ক্রমশ বাড়বে। আগামী ৬ দিনের মধ্যে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ছুঁই ছুঁই হতে চলেছে। মার্চ থেকেই বসন্ত গায়েব হয়ে ঘোরতর গরমের ইঙ্গিত হাওয়া অফিসের। কলকাতায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা একলাফে অনেকটা বেড়ে ১৬.৯ ডিগ্ৰি সেলসিয়াসে পৌঁছায়। আপাতত কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। 

কয়েকদিনের মধ্যে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসে মধ্যে চলে আসবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। রাজ্যে কোথাও আর ঘন কুয়াশার সতর্কতা নেই। উত্তরবঙ্গের সব জেলাতেই সকালের দিকে কিছুক্ষণ হালকা থেকে মাঝারি কুয়াশা। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। দৃশ্যমানতা সকালের দিকে হাজার মিটারের মধ্যে থাকতে পারে কিছু জায়গায়। কলকাতা ও তার আশেপাশের বেশ কয়েকটি জায়গায় শিশির পড়ার সম্ভাবনা রয়েছে। উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমি ঝঞ্ঝা ক্রমশ পূর্ব ও উত্তর পূর্ব দিকে সরে যাচ্ছে। 

আরও পড়ুন: আবহাওয়া বদলে জ্বর-সর্দি-কাশিকে বলুন বাই-বাই, ৫ টেকনিকে বাড়ান ইমিউনিটি

পরপর দুটি পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। ঝঞ্ঝার সাময়িক বিরতি হলে উত্তরে হাওয়া সক্রিয় হওয়ার কিছুটা সম্ভাবনা এখন রয়ে গিয়েছে। কিন্তু তাতে সর্বনিম্ন তাপমাত্রার অনেকটা হেরফের হবে, এমনটা মনে করছেন না আবহাওয়াবিদরা। কারণ সর্বোচ্চ তাপমাত্রা অনেকটা বেড়ে গিয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই প্রভাব ফেলে সর্বনিম্ন তাপমাত্রার উপর। সাধারণত দেখা যায় ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকেই কলকাতাসহ দক্ষিণবঙ্গে শীতের বিদায় শুরু হয়। ফেব্রুয়ারি মাসে কম তাপমাত্রার যে অতীত নজিরগুলি আছে তার প্রায় সবই মাসের প্রথমার্ধে। ভেলকি দেখাতে শুরু করল ‘এল নিনো ২০২৬’। 

৩০ মে মঘা নক্ষত্রে কেতুর প্রবেশ, চরম বিপর্যয়ের সম্ভাবনা ৩ রাশির জাতকদের

এই বিশেষ দিনগুলিতে খাবার খাওয়া মহাপাপ! শাস্ত্রের নিয়মাবলী জানুন

বুধ-শুক্র-বৃহস্পতির মিলনে সরস্বতী যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরছে ৬ রাশির জাতকদের

আজকের রাশিফল: বাড়ির কাছেই চাকরির সুযোগ, বিদেশে পড়াশোনার ডাক পাবেন…

গুজরাতের গির অভয়ারণ্যে মৃত্যু ছয় সিংহের, পর্যবেক্ষণে আরও ১৭

ট্রাম্পের ছবি-সহ ২৫০ ডলারের নোট চালুতে রাজি না হওয়ায় অপসারিত আধিকারিক

কুরবানির মাংস কাটছেন ঢাকাই নায়িকা অপু বিশ্বাস, ভিডিও ভাইরাল

২০ বছরে প্রথম, ভারতীয় আমের উপরে নিষেধাজ্ঞা জাপানের

কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে সাসপেন্স, দিল্লিতে সিদ্দারামাইয়া-ডি কে শিবকুমার

পশ্চিমবঙ্গ থেকে পুশব্যাক রুখতে গ্রামবাসীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে বিজিবি!

বাংলায় নতুন বিধায়কদের ১৭৬ জনই ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন

ক্যান্সারের মতো মারণ রোগের সফল চিকিৎসা পুরুলিয়ায় গভর্মেন্ট মেডিক্যাল কলেজে

বিশ্বাস পরিবারে ভাঙন! ডিভোর্সের পথে স্বরূপ ও তৃণমূল কাউন্সিলর জুঁই

পদত্যাগ করলেন ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান সহ ৮ কাউন্সিলর