ঘর ভাঙল বিজেপির, পদ্ম ছেড়ে ঘাসফুলে ময়নার বিজেপি নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি, ময়না: সামনেই বিধানসভা নির্বাচন। তার আগেই খারাপ খবর গেরুয়া শিবিরে। নির্বাচন আসলেই চলে ঘর ভাঙার খেলা। বিধানসভা নির্বাচনের আগে ময়নায় শক্তিক্ষয় বিজেপির। তৃণমূলে যোগ দিয়েছে ময়নার বিজেপি নেতা চন্দন মণ্ডল।

আগেই জল্পনা ছড়িয়েছিল। সেই জল্পনাই এবার সত্যি হল।  ময়নার বিজেপি নেতা চন্দন মণ্ডল সমস্ত গুঞ্জনে শিলমোহর দিয়ে তৃণমূলে যোগদান করেন। তিনি বিধায়ক অশোক দিন্দার বিরোধী হিসেবেই জেলার রাজনৈতিক মহলে পরিচিত হয়েছিলেন। শুক্রবার রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মুখপাত্র কুণাল ঘোষ এবং তমলুক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত কুমার রায়ের উপস্থিতিতে বিজেপি ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন চন্দন মণ্ডল। দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন তিনি। 

বিজেপি ছেড়ে তৃণমূলে কেন যোগ দিচ্ছেন, সেই বিষয়ে  চন্দন মণ্ডল বলেছেন, ময়নার মানুষের জন্য কাজ করতে চান। ময়নার মানুষের জন্য কিছু করতে চান। তাঁর মৃত্যুর পরেও যাতে মানুষ মনে রাখতে পারে। ময়না মডেল তৈরি করতে চেয়েছিলেন। ময়নার বিজেপি বিধায়ক সেভাবে কোনও কাজ করতে পারেননি। ময়নায় জল জমে যায়। ময়নার মানুষ জল যন্ত্রণা থেকে মুক্ত হতে চায়। সেই কাজ তিনি করতে চান। তিনি মনে করেন, তৃণমূলে থেকে তিনি এই কাজগুলো করতে পারবেন। 

২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিজেপির পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক এবং সম্প্রতি জেলা কমিটির সদস্য ছিলেন চন্দন মণ্ডল। এদিন তাঁকে স্বাগত জানিয়েছে তৃণমূল। মানুষের স্বার্থে ও কল্যাণে আগামী দিনে একসঙ্গে কাজ করার কথা বলেছেন তিনি। 

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের