নৃশংসতার ৭ বছর, শহীদ জওয়ানদের শ্রদ্ধা উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি:  ২০১৯ সাল আজ ২০২৬ দীর্ঘ ৭ বছর অতিক্রান্ত। এই দিনেই জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ৪০ জন সিআরপিএফ জওয়ান। শনিবার সেই শহীদদের কুর্নিশ ও শ্রদ্ধা জানালো গোটা দেশ। তাদের আত্মবলিদানকে দুটি ভিন্ন বার্তায় শ্রদ্ধা জানালেন দেশের প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন।

এক্স-এ পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, ২০১৯ সালের এই দিনে পুলওয়ামায় যাঁরা দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন, তাঁদের সাহস ও কর্তব্যনিষ্ঠা জাতির চেতনায় চিরস্থায়ী হয়ে রয়েছে। প্রত্যেক ভারতীয় তাঁদের অদম্য সাহস থেকে শক্তি সঞ্চয় করেন। অন্যদিকে, উপরাষ্ট্রপতি লেখেন, সিআরপিএফ জওয়ানদের সর্বোচ্চ ত্যাগ দেশের স্মৃতিতে অমলিন থাকবে এবং শক্তিশালী ও নিরাপদ ভারত গড়ার অনুপ্রেরণা জোগাবে।

আরও পড়ুন:  পুলওয়ামা দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারী জম্মু শ্রীনগর জাতীয় সড়ক ৭৮টি গাড়ির বিশাল কনভয়ে প্রায় আড়াই হাজারের বেশি সিআরপিএফ কর্মী যাচ্ছিলেন। বিস্ফোরণে ৪০ জন জওয়ান ঘটনাস্থলেই শহিদ হন, আহত হন আরও ৩৫ জনের বেশি, যাঁদের মধ্যে অনেকের আঘাত ছিল গুরুতর। হামলার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন জইশ-ই মহম্মদ। আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ দার এই নৃশংসতার সঙ্গে যুক্ত ছিল বলে তদন্তে উঠে আসে। ঘটনার পর দেশজুড়ে শোক ও ক্ষোভের স্রোত বয়ে যায়। এরপর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক তীব্র উত্তেজনা শুরু হয়। ১৪ ফেব্রুয়ারি দিনটি ‘ব্ল্যাক ডে’ হিসেবেও পালন করা হয়, যাতে আত্মবলিদানকে সম্মান জানানো যায়।

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ