দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘‌হাইকমান্ড যা বলবে আমি তা মেনে নেব’‌, কর্নাটকে ক্ষমতার লড়াইয়ের মধ্যে বার্তা সিদ্দারামাইয়ার

নিজস্ব প্রতিনিধি:‌ কর্নাটকে নেতৃত্ব পরিবর্তনের গুঞ্জনের মধ্যে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া নিজের অবস্থান স্পষ্ট করলেন। আজ, শনিবার সবকিছুই তিনি শুধু কংগ্রেস হাইকমান্ডের উপর ছেড়ে দিলেন। কংগ্রেস হাইকমান্ডের সিদ্ধান্তই মেনে নেবেন এবং তার উপর কাজ করবেন বলেও জানান তিনি। এই পরিস্থিতিতে কর্নাটক সংকট মেটাতে দিল্লিতে এবার বৈঠক বসতে চলেছে বলে দলীয় সূত্রের খবর। সেখানে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে–সহ কংগ্রেস শীর্ষ নেতৃত্ব হাজির থাকবেন। তার মধ্যেই গুঞ্জনের কেন্দ্রে এসেছে ক্ষমতা বণ্টনের ‘নতুন ফর্মুলা’। এআইসিসি সূত্রে খবর, মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার আগে সিদ্দারামাইয়া এই ফেব্রুয়ারি মাসে রাজ্য বিধানসভায় বাজেট পেশ করবেন। এখন এই পরিস্থিতিতে নানা গুঞ্জন শুরু হয়েছে।

এদিকে সিদ্দারামাইয়ার অনুগামী এক বিধায়ককে মন্ত্রিত্ব দেওয়া ও তাঁর অনুগামীর হাতে প্রদেশ কংগ্রেস সভাপতিত্ব দেওয়ার বিষয়টিও ভাবনায় রাখা হয়েছে। তবে হাভেরিতে সিদ্দারামাইয়া স্পষ্টভাবে বলেছিলেন যে, তিনি বারবার বিষয়টি স্পষ্ট করবেন না এবং দল যখন তাঁকে ডাকবে তখনই শুধু দিল্লি যাবেন। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেছেন যে, নেতৃত্ব পরিবর্তনের প্রশ্নে তিনি ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন যে, দলের হাইকমান্ড যা সিদ্ধান্ত নেবে তা চূড়ান্ত হবে। সিদ্দারামাইয়া বলেন যে, ‘‌দলের সকলকে হাইকমান্ডের সিদ্ধান্ত মেনে নিতে হবে এবং আমি অন্য কারও মন্তব্যের জবাব দেব না।’‌ সিদ্দারামাইয়া সংবাদমাধ্যমকে বারবার একই প্রশ্ন জিজ্ঞাসা না করার জন্য বলেছিলেন, তিনি ইতিমধ্যেই এই বিষয়ে তাঁর মতামত প্রকাশ করেছেন।

অন্যদিকে গত নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে মুখ্যমন্ত্রিত্ব নিয়ে কর্নাটক কংগ্রেসের অন্দরে দড়ি টানাটানি শুরু হয়। ভোক্কালিগা জনগোষ্ঠীর প্রভাবশালী নেতা শিবকুমারকে মুখ্যমন্ত্রী করার দাবি তোলেন তাঁর অনুগামীরা। দিল্লিতে কর্নাটকের কংগ্রেস বিধায়কদের একাংশ দলীয় নেতৃত্বের সঙ্গে দেখা করার পর টানাপোড়েন বেড়ে যায়। এবার সিদ্দারামাইয়া বলেন, ‘‌হাইকমান্ড ডাকলে আমি দিল্লি যাব। সরকার নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করেছে। গত হাজার দিনে দরিদ্ররা, দলিত এবং অনগ্রসর শ্রেণীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সরকার এই ক্ষেত্রে কাজ চালিয়ে যাবে।’‌

এছাড়া সূত্রের খবর, আগামী ১৭ ফেব্রুয়ারির পর কর্নাটক কংগ্রেসে ক্ষমতার ভারসাম্য নিয়ে আন্দোলন তীব্র হতে পারে। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপ–মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার উভয়কেই দিল্লিতে ডাকা যেতে পারে। যেখানে ক্ষমতা ভাগাভাগির সূত্র নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে সিনিয়র মন্ত্রী এবং দলীয় নেতাদের সঙ্গে পৃথক আলোচনাও করা হতে পারে। যাতে দায়িত্ব বণ্টনের ব্যাপারে ঐকমত্য তৈরি করা যায়। কর্নাটক কংগ্রেসে নেতৃত্ব নিয়ে অভ্যন্তরীণ কোন্দলের কথা দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে। সিদ্দারামাইয়ার সাম্প্রতিক বক্তব্য থেকে এটা স্পষ্ট যে, তিনি হাইকমান্ডের সিদ্ধান্তকে প্রকাশ্যে চূড়ান্ত বলে ঘোষণা করে রাজনীতির বল নয়াদিল্লির কোর্টে চাপিয়ে দিতে চান।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ