‘‌বিভিন্ন ধর্মের সহাবস্থানে সমৃদ্ধ আমাদের বাংলা’‌, মহাশিবরাত্রির শুভেচ্ছা জানিয়ে বার্তা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ মহাশিবরাত্রি। গোটা দেশজুড়ে শিব ভক্তদের কাছে এই দিনটির বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই কেদারনাথ থেকে তারকনাথ—সকাল থেকেই শিবমন্দির চত্বরে উঠছে পড়া ভিড়। রবিবাসরীয় সকালে রাজ্যবাসীকে শিবরাত্রি শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এক্স পোস্টে শুভেচ্ছা জানানোর পাশপাশি বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। শান্তি ও ধর্মীয় সম্প্রীতি রক্ষার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্যকে বজায় রেখে সব ধর্মের বিভিন্ন ধর্মস্থানগুলির সংস্কার এবং সার্বিক উন্নয়নের কাজ করছে রাজ্য সরকার। আজ সে কথাও আরও একবার মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

এদিকে মন্দির সংস্কার থেকে শুরু করে নতুন তীর্থস্থান তৈরির কথা উল্লেখ করে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার বার্তা দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বাংলায় ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে বিজেপি। বিধানসভা নির্বাচনের আবহে নানা জায়গায় অশান্তি পাকানোর চেষ্টা হতে পারে বলে আশঙ্কা অনেকের। তার মধ্যে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় একতা ও সম্প্রীতির বার্তা দিয়ে থাকেন। এদিনও তা দেওয়ায় সেটা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মহাশিবরাত্রির তিথিতে আরও একবার সম্প্রীতির বার্তাই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে রাজ্যে সব ধর্মের প্রতি সম্মান–শ্রদ্ধা দেখান মুখ্যমন্ত্রী। একাধিক মন্দির গড়ে তুলেছেন তিনি। এমনকী বার্তা দিয়ে থাকেন সর্বধর্ম সমন্বয়ের। আর আজ, রবিবার এক্স পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, ‘‌রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিবমন্দির গুলির সংস্কার করেছি। জলপাইগুড়ির বিখ্যাত জল্পেশ মন্দিরের সার্বিক সংস্কারের পাশাপাশি ভক্তদের সুবিধার্থে স্কাইওয়াক তৈরি করেছি। হুগলি জেলার তারকেশ্বর মন্দির ও সংলগ্ন এলাকার উন্নয়নের দিকে বিশেষ জোর দেবার লক্ষ্যে আমরা তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি গঠন করেছি। মন্দির চত্বরের সার্বিক সংস্কার, সৌন্দর্যায়ন, আলোর ব্যবস্থা, দুধপুকুরের পাশে রাস্তা তৈরি ইত্যাদি বেশ কিছু কাজও আমরা করেছি।’‌

এছাড়া বর্ধমানের ১০৮ শিবমন্দিরের সংস্কার, কোচবিহারের হিরণ্যগর্ভ শিবমন্দির সংস্কার, উত্তর দিনাজপুরে প্রমথেশ্বর জিও শিবমন্দিরের সংস্কার, বীরভূমের বক্রেশ্বরে নানা পর্যটন পরিকাঠামোর উন্নয়ন, পশ্চিম মেদিনীপুরের দাঁতনের শ্যামলেশ্বর শিবমন্দিরের সংস্কারের কাজ করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর লেখায় উঠে এসেছে, ‘‌আজ মহাশিবরাত্রির পবিত্র তিথিতে বাংলার সকল মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভনন্দন জানাচ্ছি। ইতিহাস, ঐতিহ্য ও বিভিন্ন ধর্মের সহাবস্থানে সমৃদ্ধ আমাদের বাংলা। ধর্মীয় সম্প্রীতির সেই ঐতিহ্যকে বজায় রাখতে রাজ্যের সকল ধর্মের বিভিন্ন ধর্মস্থানগুলির সংস্কার ও সার্বিক উন্নয়ন গত ১৫ বছর ধরে করে চলেছে আমাদের সরকার। কোচবিহারের হিরণ্যগর্ভ শিবমন্দির সংস্কার, উত্তর দিনাজপুরে প্রমথেশ্বর জিও শিবমন্দিরের সংস্কার, বীরভূমের বক্রেশ্বরে বিভিন্ন পর্যটন পরিকাঠামোর উন্নয়ন, পশ্চিম মেদিনীপুরের দাঁতনের শ্যামলেশ্বর শিবমন্দিরের সংস্কার, পূর্ব বর্ধমানের কালনার ১০৮ শিবমন্দিরের আলোকসজ্জা, হুগলির চন্ডীতলার বক্সায় শিবমন্দিরের সংস্কার, হুগলির দারহাট্টার রাজেশ্বর শিব মন্দিরের সংস্কার, জাঙ্গিপাড়ার হরিরামপুরে শিব মন্দিরের সংস্কার করেছি। শিবের রুদ্ররূপ- মহাকাল কে আমাদের অন্তরের শ্রদ্ধা জানিয়ে আমরা শিলিগুড়িতে ‘মহাকাল মহাতীর্থ’ তৈরি করছি।’‌

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

বয়স বাড়লেই দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ড? এই ৬ অভ্যাসেই মিলবে স্বস্তি

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি