মহাশিবরাত্রিতে দেওঘরের বাবা বৈদ্যনাথ মন্দিরে লাখো ভক্তের ঢল, রয়েছে কড়া নজরদারি

Share:

নিজস্ব প্রতিনিধি,দেওঘর:মহাশিবরাত্রি উপলক্ষে ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত বাবা বৈদ্যনাথ মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এক লক্ষেরও বেশি শ্রদ্ধালু বাবা বৈদ্যনাথের(Baba Baidyanath ) পুজা ও জলাভিষেকের উদ্দেশ্যে মন্দিরে উপস্থিত হয়েছেন।রবিবার ভোরে প্রথমে সরকারি পুজা সম্পন্ন হওয়ার পর সকাল ৪টা ৩০ মিনিট থেকে সাধারণ ভক্তদের জন্য জলাঞ্জলি প্রদান শুরু হয়। “হর হর মহাদেব” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা মন্দির চত্বর। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভক্তরা ভগবান শিবের উদ্দেশ্যে জলাঞ্জলি অর্পণ করেন।

ভক্তদের সুষ্ঠুভাবে জলাঞ্জলি প্রদানের জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তার ক্ষেত্রেও কড়া নজরদারি রাখা হয়েছে। মন্দিরের ভেতর থেকে বাইরে পর্যন্ত সর্বত্র সিসিটিভি(CCTV) ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।মহাশিবরাত্রি উপলক্ষে দেওঘর জুড়ে এক ভক্তিময় পরিবেশের সৃষ্টি হয়েছে। বসেছে রকমারি দোকান।রবিবার সারারাত দেওঘরে বাবা বৈদ্যনাথের পুজা অর্চনা চলবে। সারারাত ভক্ত সমাগম থাকবে সেখানে। গোটা মন্দির চত্বরকে ঘিরে জোরদার আলোর ব্যবস্থা করা হয়েছে। ক্লোজ সার্কিট ক্যামেরার ওপর নজরদারি রাখছে পুলিশ। বহু দূর-দূরান্ত থেকে মানুষজন হাজির হয়েছেন বাবা বৈদ্যনাথের মন্দিরে।

এদিকে,শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে বৈকাল পাঁচটা নাগাদ। জেলার বিভিন্ন শিব মন্দিরে সাজো সাজো রব। ৫১ সতী পিঠের অন্যতম বীরভূমের বক্রেশ্বর শৈবক্ষেত্রের সব থেকে বড় উৎসব হল এই মহা শিবরাত্রি শিবচতুর্দশী এবং সেই উপলক্ষে প্রাচীন শিবরাত্রি মেলা। সরকারিভাবে শিবরাত্রি মেলার আনুষ্ঠানিক সূচনা গতকাল শনিবার হলেও আজ অর্থাৎ রবিবার শিবচতুর্দশীর ভোর থেকেই বহু পুনার্থী তাদের ও পরিবারের মঙ্গল কামনায় ভিড় জমিয়েছেন বক্রেশ্বর শিব ক্ষেত্রে। বেলা যত গড়াবে ততই ভিড় বাড়বে বীরভূমের এই সতীপীঠ বক্রেশ্বরে । বীরভূম সহ বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রায় লক্ষাধিক মানুষ মিলিত হবেন এই বক্রেশ্বর শিব ক্ষেত্রে। শিব চতুর্দশী শিব রাত্রি উপলক্ষে বক্রেশ্বর শিব মন্দির কে ফুল ও আলোক সজ্জায় সাজিয়ে তোলা হয়েছে

ঘনঘন ইউরিন ইনফেকশনে নাজেহাল? জেনে নিন এই রোগের কারণ

এক বাসে সরাসরি সুন্দরবন থেকে বারাসত, জানুন সময়সূচি ও ভাড়া

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

শতাব্দীপ্রাচীন জমিদার বাড়ির একাংশ ভেঙে মর্মান্তিক মৃত্যু মহিলার, চাঞ্চল্য জনাইয়ে

জন্মনিয়ন্ত্রণে কমছে গর্ভনিরোধক ওষুধের ব্যবহার!নেপথ্যে কোন কারণ?

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

মাঝ আকাশে বিমানের এমারজেন্সি দরজা খুলে ঝাঁপ দেওয়ার চেষ্টা যাত্রীর, তারপর…

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!

পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই

আচমকা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার