বিশ্বে করোনায় একদিনে আক্রান্ত ২২ লাখের বেশি

প্রাণঘাতী করোনাভাইরাসের বেলাগাম সংক্রমণ কিছুতেই রোখা যাচ্ছে না। আগের দিনের তুলনায় নিম্নমুখী হলেও গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ২২ লাখের বেশি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের বেলাগাম সংক্রমণ কিছুতেই রোখা যাচ্ছে না। আগের দিনের তুলনায় নিম্নমুখী হলেও গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ২২ লাখের বেশি। আর প্রাণ হারিয়েছেন আট হাজার ৩১৯ জন। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে ফ্রান্স। ইউরোপের দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছেন দু’লাখের বেশি। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানিতেও দৈনিক সংক্রমণ লাখের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। ইতালিতেও দৈনিক সংক্রমণ লাখের ঘর ছোঁয়ার মুখে। দৈনিক মৃত্যুর নিরিখে শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক পরিসংখ্যান ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটারের’ তথ্য অনুযায়ী, ‘শুক্রবার বিশ্বে একদিনে সংক্রমিত হয়েছিলেন ২৯ লাখ ১২ হাজার ৪৩২ জন। আর মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছিলেন ১১ হাজার ২৮৪ জন। শনিবার নতুন করে সংক্রমিত হয়েছেন ২২ লাখ ১৭ হাজার ৩৮৪ জন।যার ফলে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ কোটি ৩৫ লাখ ৫৭ হাজার ১৮২ জনে। করোনার ছোবলে ৮ হাজার ৩১৯ জন মৃত্যুর কোলে লুটিয়ে পড়ায় মারণ ভাইরাসের মৃত্যুমিছিলে এখনও পর্যন্ত সামিল হলেন ৫৭ লাখ ৫১ হাজার ৮৩৩ জন। পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণের নিরিখে বিশ্বে শীর্ষে রয়েছে ফ্রান্স। ইউরোপের দেশটিতে একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ লাখ ১৪ হাজার ৫৪২ জন। মারা গিয়েছেন ১৭০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হলেন ২ কোটি ৬ লাখ ২ হাজার ৯৩২ জন এবং করোনার বলি হলেন এক লাখ ৩২ হাজার ৩৭৭ জন।

দৈনিক সংক্রমণের নিরিখে ফ্রান্সের পরে রয়েছে রাশিয়া। ভ্লাদিমির পুতিনের দেশে গত ২৪ ঘণ্টায় এক লাখ ৭৭ হাজার ২৮২ জন সংক্রমিত হয়েছেন। মারা গিয়েছেন ৭১৪ জন। দেশটিতে এখনও পর্যন্ত এক কোটি ২৬ লাখ ৩০ হাজার জন আক্রান্ত হয়েছেন এবং মারা গিয়েছেন ৩ লাখ ৩৪ হাজার ৭৫৩ জন।মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় আরও এক লাখ ৫ হাজার ২২ জন আক্রান্ত হয়েছেন। আর নতুন করে প্রাণ ঝরেছে এক হাজার ৫১ জনের। এ নিয়ে জো বাইডেনের দেশে প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হলেন ৭ কোটি ৭৬ লাখ ২৩ হাজার ৬২৪ জন এবং মারা গিয়েছেন ৯ লাখ ২৫ হাজার ৬৫৫ জন।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের