চাঁচলে বন দফতরের অফিসে ঢুকে রেঞ্জ অফিসারের ওপর হামলা

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: গাছ চুরির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়াই কাল হল। মালদার চাঁচলে বন দফতরের অফিসে ঢুকে রেঞ্জ অফিসারের ওপর হামলা চালানোর অভিযোগ মিল মালিক সহ গাছ মাফিয়াদের বিরুদ্ধে। বেধড়ক মারধরের অভিযোগ। মাথায় গুরুতর আঘাত নিয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বনকর্তা দুলাল সরকার। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য।

অভিযোগ, পিডব্লিউডি-র(PWD) গাছ চুরির ঘটনায় বন দফতর কড়া ব্যবস্থা নেওয়ায় ক্ষুব্ধ হয় মিল মালিক মনিরুল ও তার ছেলে। এরপরই চাঁচল বন দফতরের(Chachal Forest Department) কার্যালয়ে চড়াও হয় তাঁরা। অফিসের ভিতরেই রেঞ্জ অফিসার দুলাল সরকারকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে অভিযোগ। মারধর করায় ফেটে যায় তাঁর মাথা।রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা তাঁকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে(Chachal Hospital) নিয়ে যান।

এই হামলার ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে বেআইনিভাবে গাছ কেটে মিলে কারা পাঠাচ্ছে এই চক্র ধরতে আগামী দিন আরও লাগাতার অভিযান চলবে। এই চক্রের চাইদের খুঁজে বের করতে সমস্ত রকম অভিযান চালানো হবে।মালদা জেলার পুলিশ সুপার(SP) অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই হামলার ঘটনায় নির্দিষ্ট অভিযোগ পাওয়া গিয়েছে। পুলিশ গুরুত্ব সহকারে গোটা বিষয়টি দেখছে। উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা এই হামলা চালিয়েছে তাদের কাউকে রেওয়াত করা হবে না।আহত বন দফতরের রেঞ্জ অফিসার জানিয়েছেন এই আক্রমণের ঘটনার পর তাঁর জেদ আরো বেড়ে গিয়েছে। এই ধরনের চক্রের বিরুদ্ধে এবার তিনি লাগাতার অভিযান চালাবেন।

বাসে সরাসরি সুন্দরবন থেকে বারাসত, জানুন সময়সূচি ও ভাড়া

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

শতাব্দীপ্রাচীন জমিদার বাড়ির একাংশ ভেঙে মর্মান্তিক মৃত্যু মহিলার, চাঞ্চল্য জনাইয়ে

জন্মনিয়ন্ত্রণে কমছে গর্ভনিরোধক ওষুধের ব্যবহার!নেপথ্যে কোন কারণ?

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

মাঝ আকাশে বিমানের এমারজেন্সি দরজা খুলে ঝাঁপ দেওয়ার চেষ্টা যাত্রীর, তারপর…

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই

আচমকা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

পাকিস্তানের কোনও সিনেমা বা ওয়েবসিরিজ ভারতে চলবে না, নেটফ্লিক্সকে জানাল কেন্দ্র