নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা, নিহত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ও তাঁর বাবা

সূত্রের খবর, বুধবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষা না থাকায় ছেলেকে নিয়ে বাড়ি বেরিয়েছিলেন বাবা। কিন্তু হাসিমপুর এলাকায় একটি গাড়ি সজোরে ধাক্কা মারে তাঁদের বাইককে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাসিমুখে ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরোল বাবা, কিন্তু কয়েক ঘন্টা পরেই পুলিশ জানাল, সব শেষ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টা নাগাদ ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং তাঁর বাবার। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের ঘটনা। সূত্রের খবর, বুধবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষা না থাকায় ছেলেকে নিয়ে বাড়ি বেরিয়েছিলেন বাবা। কিন্তু হাসিমপুর এলাকায় একটি গাড়ি সজোরে ধাক্কা মারে তাঁদের বাইককে। সঙ্গে সঙ্গে রাস্তায় ছিটকে পড়ে যান বাবা-ছেলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনার। মৃতদের নাম হরিপদ সাউ (৪৫) ও সোমনাথ সাউ (১৮)।

বুধবার সকাল ১০ টা নাগাদ ঘটনাটি ঘটে দাঁতনের হাসিমপুর এলাকায়। তবে দাঁতনের শরশঙ্কা গ্রামের বাসিন্দা সোমনাথ। দাঁতন ভাগবতচরণ হাই স্কুলের ছাত্র সে। বাবা হরিপদ পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। জানা গিয়েছে, বুধবার ছেলের পরীক্ষা না থাকায় বাইকে করে সোনাকোনিয়ার দিলে কাজে যাচ্ছিলেন তাঁরা। আর ১৬ নম্বর জাতীয় সড়কের উপরে হাসিমপুর এলাকায় পৌঁছতেই একটি বেগতিক গতিতে আসা গাড়ি তাঁদের বাইককে ধাক্কা মারে। গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে ছুটছিল। ছিটকে বাইক থেকে পড়ে যান তাঁরা।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন দাঁতন থানার পুলিশ, তাঁদের দেহ উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। এখন দেহ দুটি ময়নাতদন্তের জন্যে খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। আর ঘাতক গাড়ি এবং তাঁর চালককে আটক করেছে পুলিশ। এদিকে একসঙ্গে বাবা-ছেলের মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সকালবেলা বাবা-ছেলে হাসিমুখে বাড়ি থেকে বেরোলেন। ভাবতেই পারছেন না, নিথর দেহ ফিরবে তাঁদের। সকলে কান্নায় ভেঙে পড়েছেন।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি