ঠাকুর রামকৃষ্ণকে অপমান মোদির! প্রতিবাদে গর্জে উঠলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: রামকৃষ্ণদেবের ১৯১তম জন্মতিথিতে শ্রদ্ধা জানাতে গিয়ে ভুল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার রামকৃষ্ণদেবকে শ্রদ্ধা জানাতে গিয়ে ফের ‘ভুল’ প্রধানমন্ত্রীর। সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানাতে গিয়ে ভুল করেন তিনি। বঙ্কিমদা-র পরে রামকৃষ্ণপরমহংসকে তিনি সম্বোধন করলেন ‘স্বামী’ বলে। এতেই ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর। গর্জে উঠেছেন তিনি। 

নিজের এক্সহ্যান্ডেল এক্সপোস্টে তিনি সোচ্চার হয়েছেন। তিনি লিখেছেন, আবারও হতবাক! আবারও, প্রধানমন্ত্রী বাংলার মহান ব্যক্তিত্বদের প্রতি আক্রমণাত্মকভাবে তাঁর সাংস্কৃতিক অসংবেদনশীলতা দেখিয়েছেন। আজ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি। এই উপলক্ষে মহান সাধককে প্রশংসা করার সময়, প্রধানমন্ত্রী মহান সাধকের নামের সঙ্গে একটি অভূতপূর্ব এবং অনুপযুক্ত উপসর্গ “স্বামী” যোগ করেছেন!

এটি সকলেই জানেন, শ্রীরামকৃষ্ণকে ঠাকুর নামে সম্মান করা হত। তাঁর শিষ্যরা রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন গঠন করেছিলেন। ভারতীয় ঐতিহ্য অনুসারে তাঁদের "স্বামী" বলা হত। তবুও গুরু, আচার্য, স্বয়ং ঠাকুর নামেই পরিচিত ছিলেন। রামকৃষ্ণ সম্প্রদায়ে তাঁর শিষ্যদের জন্য "স্বামী" শব্দটি ব্যবহৃত হত, ঠাকুর হলেন শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, মা হলেন মা সারদা এবং স্বামীজি হলেন স্বামী বিবেকানন্দ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে ভুল শুধরে নেওয়ার কথা বলেছেন। তিনি অনুরোধ করে বলেছেন, আধুনিক ভারত গঠনকারী বাংলার মহান রেনেসাঁ ব্যক্তিত্বদের জন্য নতুন উপসর্গ এবং প্রত্যয় আবিষ্কার করবেন না। ভুল না করার কথা বলেছেন। 
এদিন শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথিতে শ্রদ্ধার্ঘ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সপোস্ট করে তিনি লিখেছেন, শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথিতে তাঁকে সশ্রদ্ধ প্রণাম। বাংলার ভূমি ধন্য, তাঁর আবির্ভাবে। তাঁর অমৃতবাণী ও সর্বধর্ম সমন্বয়ের আদর্শ আলোকবর্তিকা।

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে