মৌমাছির ঝাঁক আম্পায়ারকে হত্যা করেছে, কানপুরে ক্রিকেট ম্যাচ ঘিরে আলোড়ন

মৌমাছির ঝাঁকের আক্রমণে প্রাণ হারালেন উত্তর প্রদেশের কানপুরে এক ক্রিকেট আম্পায়ার। শুধু তিনি নন, মাঠে থাকা আরও কয়েকজনের উপর আক্রমণ করে মৌমাছির ঝাঁক।

Share:

নিজস্ব প্রতিনিধি: মৌমাছির ঝাঁকের আক্রমণে প্রাণ হারালেন উত্তর প্রদেশের কানপুরে এক ক্রিকেট আম্পায়ার। শুধু তিনি নন, মাঠে থাকা আরও কয়েকজনের উপর আক্রমণ করে মৌমাছির ঝাঁক। যাতে অনেকেই আহত হয়েছেন এবং তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু ওই আম্পায়ারকে আর বাঁচানো যায় নি। জানা গিয়েছে, মৌমাছি ঝাঁকের আক্রমণে মারা গিয়েছেন মানিক গুপ্ত, বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলেন। সূত্রের খবর, বুধবার (১৮ ফেব্রুয়ারি) যখন উন্নাওয়ের শুক্লাগঞ্জের সাপ্রু স্টেডিয়ামে তিনি একটি অনূর্ধ্ব-১৩ ক্রিকেট ম্যাচের আম্পায়ারিং করছিলেন, তখনই তাঁর উপর মৌমাছির ঝাঁক আক্রমণ করে। যা দেখে মাঠ জুড়ে দৌড়াদৌড়ি পড়ে যায়, আতঙ্কের মধ্যে, খেলোয়াড় এবং দর্শকরা নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করেন। কিন্তু অন্যরা পালিয়ে বাঁচতে পারলেও মানিক গুপ্ত গুরুতর আহত হন। তাঁকে কামড়ে ছিন্নভিন্ন করে দেয় মৌমাছির ঝাঁক।

এরপর প্রথমে উন্নাওয়ের লালা লাজপত রাই হাসপাতালে (এলএলআর) নিয়ে যাওয়া হয়, এরপর তাঁর উন্নতি চিকিৎসার জন্যে সেখান থেকে তাঁকে লক্ষ্মীপত সিংহানিয়া ইনস্টিটিউট অফ কার্ডিওলজি কানপুরে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আরও এক আম্পায়ার, জগদীশ শর্মাও আহত হয়েছেন। তবে তিনি এখন আশঙ্কামুক্ত বলে জানা গিয়েছে। আহত আরও বেশ কয়েকজন। মানিক গুপ্ত কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেসিএ) প্যানেলের সিনিয়র আম্পায়ার ছিলেন। জানা গিয়েছে, ঘটনার দিন ওয়াইএমসিসি এবং প্যারামাউন্টের মধ্যে অনুষ্ঠিত অনুর্ধ্ব-13-এর কেডিএমএ লিগ চলছিল। তখনই মৌমাছির ঝাঁক মাঠে থাকা সকলকে আক্রমণ করেন।

বিশেষ করে মৌমাছির ঝাঁকটি প্রায় ১০ মিনিট ধরে মানিক গুপ্তের চারপাশে ছিল। অন্য আম্পায়ার জগদীশ শর্মা সাদা পোশাকে ছিলেন। ফেলখানার বাসিন্দা মানিক গুপ্ত প্রায় ৩০ বছর ধরে কানপুর ক্রিকেট অ্যাসোসিয়ে শনের সঙ্গে যুক্ত ছিলেন এবং অনেক উল্লেখযোগ্য আঞ্চলিক ম্যাচে আম্পায়ারিং করেছেন। ২০১৯ সালে একই রকম এক ভয়াবহ ঘটনায়, তিরুঅনন্তপুরমে ভারত এ এবং ইংল্যান্ড লায়ন্সের মধ্যে একটি ওয়ান ডে ম্যাচের অনুষ্ঠান স্টেডিয়ামে মৌমাছির আক্রমণের কারণে বন্ধ করে দিতে হয়। যদিও অনেকের কামড় লেগেছিল, কিন্তু সেই ঘটনায় কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন