উন্নয়নের পাঁচালির ধাঁচে বই প্রকাশ বঙ্গ–বিজেপির, জবাবে ‘‌বাঘিনী দিদি’‌ তথ্যচিত্র তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। আর তা নিয়ে কোমর বেঁধে নেমে পড়েছে শাসক–বিরোধী সবপক্ষই। রাজ্য সরকার নিয়ে এসেছে ‘‌উন্নয়নের পাঁচালি’‌। এই বই বিশিষ্টদের বাড়িতে পৌঁছে গিয়েছে। সাধারণ মানুষ দেখে নিয়েছে গত ১৫ বছরে তৃণমূল কংগ্রেস সরকার কী কী কাজ করেছে। এমনকী তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েও পড়েছে। এই নিয়ে চাপে পড়ে যায় বঙ্গ–বিজেপি। তাই পাল্টা বই প্রকাশ করল বিজেপি। তবে বিজেপি যে বই প্রকাশ করল সেটা রাজ্য সরকারের ‘‌উন্নয়নের পাঁচালির’‌ ধাঁচেই।

এদিকে রাজ্য বাজেট হয়ে গিয়েছে। সেখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ৫০০ টাকা বাড়িয়ে মাসিক ১৫০০ টাকা করা হয়েছে। তার সঙ্গে আরও ১৫০০ টাকা যুবক–যুবতীদের হাতে তুলে দিতে ‘‌যুবসাথী’‌ প্রকল্প নিয়ে আসা হয়েছে। এই প্রকল্প পাবেন রাজ্যের বেকার যুবক–যুবতীরা। এই ঘটনার পর বিজেপির স্নায়ুর চাপ আরও বেড়ে গিয়েছে। এমন পর্যায়ে পরিস্থিতি গিয়েছে য়ে, পাল্টা বই বের করতে হয়েছে বিজেপিকে। কিন্তু সেটা করতে গিয়ে রাজ্য সরকারের ‘‌উন্নয়নের পাঁচালি’‌র ধাঁচকে নিয়ে এসেছে। তবে বইটি ৩০ পাতার হলেও সেখানে রাজ্য সরকারের সমালোচনা করা হয়েছে। কিন্তু তাঁরা ক্ষমতায় এলে কেমন খয়রাতি করবেন সে কথাও তুলে ধরা হয়েছে। যেখানে রাজ্য সরকার কী করেছে ১৫ বছরে তা তুলে ধরেছে ‘‌উন্নয়নের পাঁচালি’‌তে।

অন্যদিকে গেরুয়া শিবির এই বইয়ের নাম রেখেছে ‘‌আঁধারের কথকতা’‌। সেটা জেলায় জেলায় পৌঁছে দেওয়া হবে। কিন্তু রাজ্য বাজেট পেশ হওয়ার পর বিজেপির নেতা–কর্মীরা জনসংযোগ থেকে সরে এসেছেন। কারণ কেন্দ্রীয় বাজেটে বাংলার কপালে তেমন কিছু জোটেনি। তাই সেটা ঢাকতে দলের ইস্তেহার তৈরি করতে জনগণের মতামত নিতে চলেছে। আসলে মানুষের সামনে গিয়ে দাঁড়ানোর ক্ষমতা বিজেপির বিধায়ক–সাংসদ–নেতা–কর্মীদের নেই। সেখানে এই বই কতটা প্রভাব ফেলবে তা নিয়ে সন্দিহান সবপক্ষই। যদিও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, ‘‌আমরা শুধু রাজ্য সরকারের সমালোচনা করিনি। আমরা ক্ষমতায় এলে কী কী করব তার একটা খতিয়ান তুলে ধরা হয়েছে।’‌

এছাড়া বিজেপিকে পাল্টা দিয়েছে তৃণমূল কংগ্রেস। ঘাসফুলের পক্ষ থেকে একটি তথ্যচিত্র তৈরি করা হয়েছে। আর সেই তথ্যচিত্রে বাংলার উপর কেমন বঞ্চনা এবং আক্রমণ করা হয়েছে সেটা তুলে ধরা হয়েছে। সেখানে বিশিষ্ট অভিনেতাদের দিয়ে সংলাপ পরিবেশন করা হয়েছে। এই তথ্যচিত্রের নাম রাখা হয়েছে — ‘‌বাঘিনী দিদি’‌। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অতন্দ্র প্রহরী হিসাবে দেখানো হয়েছে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি, ‘‌এমন একটা অডিও ভিস্যুয়াল তথ্যচিত্র বাংলার মানুষের মনে রেখাপাত করছে। কারণ মুখে বলে বোঝানোর থেকে এমন অ্যানিমেটেড তথ্যচিত্রের মাধ্যমে বোঝানো অনেক সহজ। ভোটের ময়দানে এই সুন্দর তথ্যচিত্র ব্যাপক প্রভাব ফেলবে।’‌

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, তীব্র বজ্রপাতের লাল সর্তকতা জারি