শনি দুপুরে অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ দিচ্ছেন প্রতীক উর

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ জল্পনার অবসান হতে চলেছে। কাস্তে হাতুড়ি ছেড়ে আসা প্রতীক উর রহমান যোগ দিচ্ছেন ঘাসফুল শিবিরে। আগামিকাল ২১ ফেব্রুয়ারি শনিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের আমতলায়(Amtala) তৃণমূলের কার্যালয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisekh Bandopadhay) হাত থেকে তিনি তুলে নেবেন তৃণমূলের দলীয় পতাকা। জানা গিয়েছে, শনিবারের দুপুরে আমতলার দলীয় কার্যালয়ে একটি বৈঠক রয়েছে। সেখানেই এই যোগদান পর্ব অনুষ্ঠিত হবে।

সিপিএমের যুব ও সংখ্যালঘু মুখ প্রতীক উরের অভিযোগ, তাঁকে আস্তে আস্তে দলে আলাদা করে দেওয়া হয়েছে। সেটিংয়ের কথা বলে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে। দলের মধ্যে প্রশ্ন তোলা হয়েছে বলে ব্রাত্য করে দেওয়া হয়েছে। সিপিএমের মধ্যে লবিবাজি চলে। তাঁর কথায় উঠে এসেছে সূর্যকান্ত মিশ্রের কথা। সূর্যকান্ত মিশ্রের সঙ্গে মহম্মদ সেলিমেরর যোগ্যতায় কোনও তুলনাই হয় না বলে উল্লেখ করেছেন। সূর্যকান্ত মিশ্র তাঁকে ডেকে কথা বলেছেন। তাঁর বিরুদ্ধে বলা হয়েছে সেটিং করে রাজনীতি করেন। সেটিংয়ের নামে তাঁকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে।

গত মঙ্গলবার প্রতীক উর রহমানের দল ছাড়ার ঘটনায় বঙ্গ রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। প্রতীক উর বলেছেন, তিনি কোন পদের জন্য দাবি রাখেননি। তার শুধু দাবি তাকে সম্মান দেওয়া হোক। টিকিট টাকা বা পদ নয়, চান শুধু সম্মান।  দলের ‘অ্যাসেট’ বলে মনে করেন সিপিএমের একাংশ। ভরসা করেই ডায়মন্ড হারবারের মতো কেন্দ্রে তাঁকে টিকিট দেওয়া হয়েছিল লোকসভা নির্বাচনে। এবার সেখান থেকেই সরে আসছেন তিনি। দল থেকে সরে এসে সেলিমের (MD Selim) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। নাম না নিয়েও সেলিম যে তাঁর নিশানায়, তা বুঝতে কারও অসুবিধা হয়নি। 

অপেক্ষার অবসান! বাংলার ১ লক্ষ আবাসের টাকা দিল কেন্দ্র, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মহিলা IAS অফিসারের পরিচয় দিয়ে বিয়ে, তারপর ঘটল চাঞ্চল্যকর ঘটনা

ওসিকে বাবা-মা তুলে গালিগালাজ, বিপাকে হুমায়ুন কবীর

‘ ব্যাটিং নয়, সবাই আমার ধর্ম দেখে’, যন্ত্রণা উগরে দিলেন অসি ক্রিকেটার

বারাকপুর থেকে এসপ্লানেডে আরও দ্রুত পৌঁছতে একাধিক সরকারি বাস চালু করলেন পরিবহণ মন্ত্রী

কেলোর কীর্তি, টানা ১০ বছর সেনেগাল ফুটবল দলের প্রধান চিকিৎসকের দায়িত্বে স্ত্রী রোগ বিশেষজ্ঞ

বর্ষাকালের ‘অজুহাত’ দেখিয়ে ব্রিগেডে শহিদ সমাবেশের প্রস্তাবে না মমতাপন্থী তৃণমূলের

পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের পরিবারের সদস্যরা ইডির নজরে

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল

ধর্ষণ-খুন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বারুইপুরে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ