প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা, আহত তারকা এই বোলার

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই ২২ গজের ময়দানে সুপার এইট পর্বে মুখোমুখি হবে ভারত দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ হতে চলেছে হাড্ডাহাড্ডি। কারণ  ২০২৪ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে প্রোটিয়াদের হারিয়ে জয়ী হয়েছিল ভারত। সেই হারের বদলা নিতে চাইবে দক্ষিণ আফ্রিকা। তবে খেলা শুরুর আগেই ভারতীয় শিবিরে বড় ধাক্কা। নেট  প্র্যাকটিশের সময় আহত হয়েছেন ফাস্ট বোলার মহম্মদ সিরাজ। খেলার আগেই এই ঘটনা ভারতীয় টিম ম্যানেজমেন্টের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।  

 টি-টোয়েন্টি বিশ্বকাপে সূর্য বাহিনী এখন পর্যন্ত দুর্দান্ত পারফর্ম করেছে। অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে, ভারতীয় দল তাদের চারটি গ্রুপ ম্যাচ জিতেছে এবং গ্রুপ পর্বের শীর্ষে থেকে সুপার ৮-এ উঠেছে। ভারত আমেরিকা, নামিবিয়া, পাকিস্তান এবং নেদারল্যান্ডসের  হারিয়েছে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে।  সুপার ৮ পর্বে  টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকা, জিম্বাবয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। ভারতের প্রথম ম্যাচটি রয়েছে আগামীকাল রবিবার (২২ ফেব্রুয়ারী) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। নেট সেশনের সময় আহত হয়েছেন ভারতের ফাস্ট বোলার মহম্মদ সিরাজ। 

প্রসঙ্গত,  আঘাতের কারণে কারণে হর্ষিত রানা টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর শেষ মুহূর্তে মহম্মদ সিরাজকে দলে  নেওয়া  হয়। সিরাজ এখন পর্যন্ত চলতি টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচ খেলেছেন, তবে সুপার ৮ পর্যায়ে তার ফিটনেস ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: যোগব্যায়াম শিখতে গিয়ে খুদে ছাত্রীকে নির্মম অত্যাচারের অভিযোগ জগতবল্লভপুরে, উত্তপ্ত এলাকা

কীভাবে আহত হলেন সিরাজ  

জানা গিয়েছে, ডানহাতি ফাস্ট বোলার মহম্মদ সিরাজ নেটে অনুশীলনের সময় হার্দিককে বল করছিলেন। হার্দিক পান্ডিয়ার একটি জোরালো শট সিরাজের হাঁটুতে লাগে। তখনই দেখা যায়  সিরাজ খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়ে চলে যাচ্ছেন। একাধিক সূত্রে খবর, তাঁকে ব্যথায় কাতরাতে দেখা গিয়েছে। 

প্রসঙ্গত, দীর্ঘ বিরতির পর   টি-টোয়েন্টি দলে ফিরেছেন সিরাজ। খেলতে নেমেই আমেরিকার বিপক্ষে ম্যাচে ২৯ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন তিনি । তবে  পরবর্তীতে নামিবিয়া, পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিপক্ষে তাঁকে খেলানো হয়নি। তবে সুপার এইট-এ আবারও ভারতের হয়ে পেস আক্রমণে ময়দানে নামতে পারেন বলে সূত্রের খবর। ১৫ সদস্যের দলে  সিরাজই একমাত্র ব্যাকআপ ফাস্ট বোলার এবং তার চোট দলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য সিরাজ ফিট থাকবেন কিনা সেই দিকেই এখন নজর থাকবে সকলের।  

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি

গ্রেফতার কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল

বিডিও পদ থেকেই অপসারিত জাহাঙ্গির খান ঘনিষ্ঠ শানু বক্সি

হুমায়ুন কবীরের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার, ক্ষুব্ধ নওদার বিধায়ক

‘স্যরি মাম্মি-পাপা, দ্বিতীয়বার নিট পরীক্ষায় বসার হিম্মত নেই’, সুইসাইড নোট লিখে আত্মঘাতী ছাত্রী

মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

ক্যামেরা দেখেই প্রেমিকা পলককে ধাক্কা, সইফ-পুত্রের আচরণে শোরগোল নেটপাড়ায়

আইপিএল জুড়ে দুহাতে আগলে রেখেছিলেন, চিনে নিন বৈভবের সেই ছায়াসঙ্গীকে

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা

প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার