যোগব্যায়াম শিখতে গিয়ে খুদে ছাত্রীকে নির্মম অত্যাচারের অভিযোগ জগতবল্লভপুরে, উত্তপ্ত এলাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: যোগব্যায়াম শেখানোর নামে ভয়াবহ নির্যাতনের শিকার সাড়ে তিন বছরের এক শিশুকন্যা। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। অভিযোগ, প্রশিক্ষণের সময় অতিরিক্ত ও অমানবিক চাপ প্রয়োগের ফলে শিশুটির দুটি পা ভেঙে গিয়েছে। এই ঘটনায় জগৎবল্লভপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শিশুটির বাবা। তিনি পেশায় একজন সেনা জওয়ান এবং বর্তমানে শ্রীনগরে কর্মরত।

পরিবারের দাবি, প্রায় এক মাস আগে স্থানীয় এক যোগা শিক্ষকের কাছে শিশুটিকে ভর্তি করা হয়েছিল। অভিযুক্ত যোগা প্রশিক্ষকের নাম কার্তিক পাত্র। অভিযোগ অনুযায়ী, বয়সের কথা না ভেবে তিনি নিয়মিতই শিশুটিকে জোর করে কঠিন ও ঝুঁকিপূর্ণ ব্যায়াম করাতেন। পরিবারের সদস্যদের অভিযোগ, শিশুটি বারবার ব্যথা ও অস্বস্তির কথা জানালেও তা উপেক্ষা করা হতো। সম্প্রতি একটি প্রশিক্ষণ সেশনের সময় অতিরিক্ত চাপ প্রয়োগ করা হলে আচমকাই শিশুটির পায়ে মারাত্মক আঘাত লাগে।

আরও পড়ুন: রঘুনাথগঞ্জে শিশুদের ওপর চলল গুলি, গ্রেফতার প্রাথমিক শিক্ষক

এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষায় জানা যায়, শিশুটির দুটি পা-ই ভেঙে গেছে। চিকিৎসকদের একাংশ জানিয়েছেন, আঘাতের মাত্রা অত্যন্ত গুরুতর। সঠিক সময়ে উন্নত চিকিৎসা ও দীর্ঘমেয়াদি পুনর্বাসন না হলে ভবিষ্যতে শিশুটির স্থায়ী শারীরিক সমস্যা দেখা দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।

ঘটনার পরপরই শিশুটির পরিবার জগৎবল্লভপুর থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যোগা শিক্ষককে তাঁর প্রশিক্ষণ সংক্রান্ত সমস্ত নথি নিয়ে থানায় হাজির হতে বলা হয়েছে। তবে অভিযোগ দায়েরের পর থেকেই তিনি পলাতক বলে জানা যাচ্ছে। ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। শিশুটির চিকিৎসা রিপোর্ট, প্রশিক্ষণের ধরন এবং অভিযুক্ত শিক্ষকের যোগ্যতা ও অনুমোদন সংক্রান্ত নথি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে দোষ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ আশ্বাস দিয়েছে।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা