চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুরশুড়া: পাশার দান ফের উল্টে যাবে নাকি স্থিতাবস্থা বজায় থাকবে?

নিজস্ব প্রতিনিধি: হুগলির আরামবাগ মহকুমার অন্তর্গত পুরশুড়া বিধানসভা কেন্দ্র দীর্ঘদিন ধরেই রাজনৈতিক পালাবদলের সাক্ষী। ১৯৬৭ সালে প্রথমবার ভোটের পর থেকে এখানে মোট ১৪টি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একসময় এই কেন্দ্র ছিল কংগ্রেসের শক্ত ঘাঁটি। পরে সিপিআই(এম) টানা পাঁচবার জিতে নিজেদের আধিপত্য কায়েম করে। ২০১১ সালে রাজ্যে পালাবদলের সময়ে আসনটি দখল করে তৃণমূল। ২০১৬ সালেও জেতেন ঘাসফুলের প্রার্থী। কিন্তু ২০২১ সালের ভোটে উল্টে যায় পাশার দান। বিজেপি প্রথমবারের মতো এই আসনে জয়লাভ করে।

পুরশুড়া সম্পূর্ণ গ্রামীণ কেন্দ্র। তফসিলি জাতির ভোটার প্রায় ২৯ শতাংশ এবং মুসলিম ভোটার প্রায় ১৭ শতাংশ। কৃষিনির্ভর অর্থনীতি, উর্বর পলি মাটি ও মৌসুমি বন্যা এখানকার বাস্তবতা। দামোদর ও রূপনারায়ণ নদীর প্রভাব এলাকায় স্পষ্ট। ২০১১ সালে তৃণমূলের পারভেজ রহমান সিপিআই(এম)-এর সৌমেন্দ্রনাথ বেরাকে বড় ব্যবধানে হারিয়ে দলকে প্রথম জয় এনে দেন। ২০১৬ সালে এম নুরুজ্জামান জয় পান। কিন্তু ২০২১ সালে বিজেপির বিমন ঘোষ ২৮ হাজারের বেশি ভোটে তৃণমূল প্রার্থী দিলীপ যাদবকে পরাজিত করেন। বিজেপির ভোট শতাংশ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়, যেখানে তৃণমূল ও কংগ্রেসের ভোট কমে যায়।

লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও একই প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। ২০১৯ ও ২০২৪ সালে বিজেপি এগিয়ে ছিল। ২০২৫ সালের খসড়া ভোটার তালিকা অনুযায়ী পুরশুড়ায় ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২,৫৫,৯২৬। মৃত, ভুয়ো ও স্থানান্তরিত ভোটার বাদ পড়ায় প্রায় ১২ হাজারের বেশি নাম কাটা গেছে, যা ২০২৬ সালের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে।

২০২৬ সালের ভোটে বিজেপি আসনটি কি দখলে রাখতে পারবে নাকি তৃণমূল ঘুরে দাঁড়াবে? পুরশুড়ার পাশার দান কোন দিকে পড়ে তাই দেখার-

এক নজরে দেখে নেওয়া যাক পুরশুড়া  বিধানসভা  কেন্দ্রের ২০২১ সালের ফলাফল

     নাম                                               দল                                  ভোট সংখ্যা

বিমান ঘোষ                                     বিজেপি                                   ১১৯৩৩৪

দিলীপ যাদব                               তৃণমূল কংগ্রেস                            ৯১১৫৬

মণিকা মল্লিক ঘোষ                ভারতীয় জাতীয় কংগ্রেস                 ৭৮২৮

 

Published by:

Share Link:

More Releted News:

অভিষেকের রোড শোয়ে জনজোয়ার, বিজেপি-সিপিএমে ভাঙন

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

মুর্শিদাবাদে নির্বাচনী প্রচারে গিয়ে আক্রান্ত হুমায়ুন কবীর, যুবকের কীর্তিতে হুলস্থূল

অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে নিত্যযাত্রীরা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

‘নির্বাচনের ব্লু-প্রিন্ট চুরি করাতেই অভিযান’ অভিযোগ তৃণমূলকর্মীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ