লিভার ক্যান্সারের পর এবার বিশালাকার সিস্ট, আবারও অস্ত্রোপচার হবে ‘সিমর’ দীপিকার

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের মধ্যেই পেটে ১৩ মিলিমিটার সিস্ট ধরা পড়েছে বিগবস ১২ বিজয়ী তথা জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্করের।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের মধ্যেই পেটে ১৩ মিমি (১.৩ সেন্টিমিটার) সিস্ট ধরা পড়েছে বিগবস ১২ বিজয়ী তথা জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্করের। গত বছর লিভারে টেনিস বলের আকারের ক্যান্সারজনিত টিউমার ধরা পড়েছিল তাঁর। জুন মাসে অস্ত্রোপচার করা হয়। যাতে তাঁর লিভারের প্রায় ২২ শতাংশ কেটে ফেলা হয়। কিন্তু এখনও পুরোপুরি রোগমুক্ত নন তিনি। তার মধ্যেই এবার পেটে ১৩ মিমি সিস্ট ধরা পড়ল অভিনেত্রীর। সম্প্রতি একটি ইউটিউব ভ্লগে, দীপিকার স্বামী শোয়েব ইব্রাহিম বিষয়টি প্রকাশ করেছেন। তাঁর কথায়, গত শনিবার চিকিৎসকেরা দীপিকার পেটে একটি ১৩ মিমি সিস্ট আবিষ্কার করেন। আগামী সপ্তাহে তাঁর এটি অপসারণের জন্য অস্ত্রোপচার করা হবে।

ভ্লগে তাঁরা জানিয়েছেন, শুক্রবার দীপিকা এবং শোয়েব ইব্রাহিম একটি জন্মদিনের পার্টিতে যোগ দিয়েছিলেন। সেই রাতেই দীপিকার স্বাস্থ্যের অবনতি ঘটে। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে শোয়েব বলেন, ‘আজ (শনিবার), আমরা পুরো দিনটি হাসপাতালে কাটিয়েছি। গতকাল পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। দীপিকার দুই দিন ধরে পেটে হালকা ব্যথা ছিল, কিন্তু শুক্রবার রাতে আরও খারাপ হয়। তাই, আমরা ডাক্তারের কাছে যাই, তারা সিটি স্ক্যান করান, এবং আমরা জানতে পারি যে দীপিকার আরও একটি ১৩ মিমি (১.৩ সেমি) সিস্ট হয়েছে।’ এরপর দীপিকা বলেন, ‘পেটের পাশাপাশি, আমি দুই দিন ধরে কাঁধেও ব্যথা অনুভব করছি। এটা আমাদের জন্য উদ্বেগজনক। তবে, ডাক্তাররা বলছেন যে বাম কাঁধে ব্যথা এর কারণে হয়নি।’ শোয়েব জানিয়েছেন, আগামী সপ্তাহে অভিনেত্রীর একটি ছোট অস্ত্রোপচার হবে। সেই কারণে তাঁকে ৩-৪ দিন হাসপাতালে ভর্তি থাকতে হবে। তিনি আরও বলেন, ‘এই সিস্ট ছাড়া, সবকিছু স্বাভাবিক রয়েছে দীপিকার শরীরে। এই বিষয়টি নিয়ে আমরা ভীত ছিলাম। গতবারেই, ডাক্তার আমাদের বলেছিলেন, দীপিকার আরও একটি টিউমারের পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এটি এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে, ডিসেম্বরে পিইটি স্ক্যানেও কিছু দেখা যায়নি। তবে ডাক্তার এটির অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন। কোনও বড় অস্ত্রোপচার হবে না। আগামী মঙ্গলবার অস্ত্রোপচার হবে তাঁর।’

দীপিকা বলেন, ‘জীবন এমনই। আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। তবে হ্যাঁ, আজ সকালেও আমি ভয় পেয়েছিলাম, তবে আমি খুশি যে সময়মতো এটি ধরা পড়েছে। যারা কেবল ক্যান্সার নয়, যেকোনও বড় রোগের সঙ্গে লড়াই করছেন তাঁদের জন্য আমি প্রার্থনা করব, এর সঙ্গে লড়াইয়ের জন্য অনেক সাহসের প্রয়োজন। এখন পর্যন্ত, ডাক্তার ইমিউনোথেরাপি করার ইঙ্গিত দিয়েছেন, তবে এই চিকিৎসা শেষ হলে তারা সিদ্ধান্ত নেবেন।’ দীপিকাকে শেষবার টেলিভিশনে সেলিব্রিটি মাস্টারশেফে দেখা গিয়েছিল। তবে, তার স্বাস্থ্যগত সমস্যার কারণে, তা কে শোটি ছাড়তে হয়। এর বাইরে, দীপিকা সম্প্রতি লেবেল ডিকেআই নামে তার পোশাক এবং আনুষাঙ্গিক ব্র্যান্ডও চালু করেছেন।

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর