হিন্দি নয় বাংলা ভাষাতেই ভাষণ দিতে হবে, বঙ্গ–বিজেপিকে ফরমান কেন্দ্রীয় নেতৃত্বের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। আর তাই বাঙালি আবেগে শান দিতে চায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কারণ বাংলার মাটিতে দাঁড়িয়ে হিন্দি ভাষায় ভাষণ দিলে তাতে লাভের চেয়ে ক্ষতিই হবে বেশি। তাই এবার বাঙালি আবেগে শান দিতে এবার নয়া ফরমান জারি করল কেন্দ্রীয় নেতৃত্ব। বাংলার মাটিতে দাঁড়িয়ে নির্বাচনী মরশুমে এখন ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছেন হিন্দি বলয়ের বিজেপি নেতা–মন্ত্রীরা। আবার বঙ্গ–বিজেপির কিছু নেতাও সভা–সমাবেশে হিন্দি ভাষায় ভাষণ দিচ্ছেন। এবার তাতে রাশ টানল নয়াদিল্লির কেন্দ্রীয় নেতারা। সুতরাং নয়া ফরমানে বলা হয়েছে, বাংলা ভাষাতেই ভাষণ দিতে হবে বলে সূত্রের খবর।

এদিকে বাংলার নানা মনীষী সম্পর্কে কুকথা বলা থেকে শুরু করে ভুল বলে বারবার বিজেপি নেতা–মন্ত্রীরা বিতর্ক তৈরি করেছেন। খোদ প্রধানমন্ত্রীকে ভরা সংসদে বলতে শোনা গিয়েছে, ‘‌বঙ্কিম দা’‌। ‘‌স্বামী শ্রীরামকৃষ্ণ’‌ বলেও বিতর্ক বাড়িয়েছেন সদ্য। তার সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে শোনা গিয়েছিল, ‘‌রবীন্দ্রনাথ সান্যাল’‌। একইসঙ্গে একাধিক বিজেপি নেতা–মন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, রাজা রামমোহন রায় ব্রিটিশের দালাল ছিল। ক্ষুদিরাম বসুকে সন্ত্রাসবাদী এবং বন্দেমাতারম পঞ্চম জর্জের জন্য লেখা হয়েছিল—এসব বলে নানা সময়ে বিস্তর বিতর্ক তৈরি করা হয়েছিল। এবার এসব বলা যাবে না বলেও সতর্ক করা হয়েছে বলে সূত্রের খবর।

অন্যদিকে বাংলার দায়িত্বপ্রাপ্ত কোনও কেন্দ্রীয় নেতা মঞ্চ থেকে হিন্দিতে ভাষণ যেন না দেন সেটাও কেন্দ্রীয় নেতৃত্ব নয়া ফরমানে জানিয়ে দিয়েছেন। সুনীল বনসল থেকে ভূপেন্দ্র যাদব, অমিত মালব্য সবার ক্ষেত্রেই এই নিয়ম লাগু করা হয়েছে বলে সূত্রের খবর। আর বিজেপি সূত্রে খবর, এই সিদ্ধান্ত অতীত অভিজ্ঞতার ভিত্তিতেই নেওয়া হয়েছে। আগে বাংলার দায়িত্বে থাকা কৈলাস বিজয়বর্গীয়–সহ নানা কেন্দ্রীয় নেতা নিয়মিত জনসভায় বক্তব্য রাখতেন এবং সংবাদমাধ্যমের সামনে সুর চড়াতেন। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের মতে, তাতে দলের লাভের চেয়ে বরং ক্ষতিই বেশি হয়েছে। তাই এখন বাংলা ভাষায় কথা বলার জন্য ‘‌গৃহশিক্ষক’‌ নিয়োগ করা হচ্ছে। বাংলায় কথা বলতে সাহায্য করবেন সুকান্ত–শমীক–শুভেন্দু বলে সূত্রের খবর।

এছাড়া বাঙালি ভোটারের মানসিকতা এবং আবেগকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে সেটা অনুভব করেই এবারের নির্বাচনে কৌশল বদল করা হয়েছে। তবে কেন্দ্রীয় নেতারা বাংলায় ঘুরে বেড়ালেও সভা–সমাবেশ কম করবেন বলে আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ তাঁরা বাংলা ভাষা সেভাবে জানেন না। এবার বাংলা ভাষা শিখে কিছু কথা তাঁরা বাংলাতেই বলবেন বলে কৌশল নেওয়া হয়েছে। বুথ স্তরের প্রস্তুতি, সাংগঠনিক সমন্বয় ও নির্বাচনী রণকৌশল তৈরির কাজে কেন্দ্রীয় নেতারা বেশি ব্যস্ত থাকবেন। মাঝেমধ্যে বাংলায় ভাষণ দেবেন বলে সূত্রের খবর। তবে তাতে বিধানসভা নির্বাচনে কতটা ফসল ঘরে উঠবে তা নিয়ে সন্দিহান সবপক্ষই।

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির