কলেজ ক্রাশকে প্রেম নিবেদন করতে গিয়ে গণধোলাইয়ের শিকার অক্ষয়, স্মৃতিমন্থনে ‘খিলাড়ি’

হুইল অফ ফরচুনের নতুন পর্বে দেখা যাবে, একজন প্রতিযোগীর সঙ্গে আড্ডায় নানা রকম বিষয়ে আলোচনা করছেন অক্ষয়। সেখানেই তিনি কলেজ জীবনের একটি স্মৃতি স্মরণ করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অক্ষয় কুমার, বলিউডের খিলাড়ি কুমার, অভিনয় তো বটেই, মেয়েদের মন জেতার জন্যেও তিনি তাঁর নাম ‘খিলাড়ি’ সার্থক। কেরিয়ারের প্রথম দিকে এই নায়কের প্রেমে পড়েননি, এমন মানুষের সংখ্যা খুব কমই আছে। অভিনেত্রী রবিনা ট্যান্ডন, শিল্পা শেট্টির সঙ্গে অক্ষয়ের প্রেমের জল্পনা সে সময়ে বলিউডের হট টপিক ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সকলেই জীবনে এগিয়ে গিয়েছেন। তবে অভিনেতা শুধু ফিল্মি দুনিয়া নয়, কলেজেও মেয়েদের আঙুলের ঈশারায় নাচিয়েছেন। যাই হোক, বহু বছর পর টেলিভিশনে কামব্যাক করেছেন অভিনেত্রী। তাঁর শো ‘ফরচুন’ এখন একটি জাতীয় টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে। যেখানে তিনি সঞ্চালনা করছেন। অভিনেতাকে এই ভূমিকায় পেয়ে টিভি দর্শকরাও খুশি।

সম্প্রতি নায়ক এই শো থেকেই তাঁর জীবনের একটি অজানা উপাখ্যান শেয়ার করেছেন। জানিয়েছেন, কলেজ জীবনের ভালবাসার কথা। তাঁর কথা বার্তার ধরণ সকলকে আকর্ষণ করত। হুইল অফ ফরচুনের নতুন পর্বে দেখা যাবে, একজন প্রতিযোগীর সঙ্গে আড্ডায় নানা রকম বিষয়ে আলোচনা করছেন অক্ষয়। সেখানেই তিনি কলেজ জীবনের একটি স্মৃতি স্মরণ করেছেন। আলোচনায় প্রতিযোগী জানান, ভালবাসা প্রসঙ্গে, পুরুষরা কারও মন জয় করার জন্য কঠোর চেষ্টা করে কিনা। কিন্তু পুরুষদের মেয়েদের মন জোগানোর চেষ্টা করা উচিত। প্রতিযোগীর মন্তব্যের প্রেক্ষিতেই অক্ষয় কুমার তাঁর কলেজ জীবন প্রেম সম্পর্কে বলেন, ‘আমার মনে আছে, প্রায় ৪০ বছর আগে, আমার কলেজের দিনগুলোতে একটি মেয়েকে খুব পছন্দ করতাম আমি। এমনকি তার জন্য একটি গান শিখেছিলাম। আমার বন্ধু গিটার বাজাতে জানত। আমি তাঁর বাড়ির বাইরে গিয়েছিলাম। তখন বন্ধু গিটার বাজা চ্ছিল এবং আমি সময় গেয়েছিলাম। জানেন তার পরে কী হয়েছিল?’

মেয়েদের মন জোগানো সহজ নয়। এরপর অভিনেতা যা বলেন, তা শুনে হাসতে হাসতে আত্মহারা হয়ে যান দর্শকরা। তিনি বলেন, ‘মেয়েটির বাড়ির বাইরে গান গাওয়া এলাকার সবাআ কে বিরক্ত করেছিল, মেয়েটির সমস্ত প্রতিবেশী আমাকে মারধর করেছিল। আমরা দুজনেই অপমানিত হয়েছিলাম।’ ব্যক্তিগত দিক থেকে, অক্ষয় কুমার অভিনেত্রী থেকে লেখিকা টুইঙ্কল খান্নাকে ১৭ জানুয়ারী, ২০০১ সালে বিয়ে করেন। দম্পতি ২০০২ সালে তাদের ছেলে আরভের বাবা-মা হন এবং ২০১২ সালে তাদের মেয়ে নিতারাকে স্বাগত জানান।

আইপিএলে হার্দিক ও আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ