রাতভর নিখোঁজের পর ধানক্ষেত থেকে দেহ উদ্ধার, চাঞ্চল্য মালদায়

Share:

নিজস্ব প্রতিনিধি,যাত্রাডাঙ্গা: রাতভর নিখোঁজের পর সাত সকালে ধানক্ষেত থেকে এক ব্যক্তির নিথর দেহ উদ্ধার। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য পুরাতন মালদা ব্লকের(Old Malda Block) যাত্রাডাঙ্গা অঞ্চলের রঞ্জকালী ব্রীজ সংলগ্ন এলাকায়। ঘটনাস্থলে যায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এলাকায় চাঞ্চল্য।জানা গেছে, মৃত ব্যক্তির নাম মাতাল টুডু(Matal Tudu)। বয়স ৩৫ বছর। বাড়ি ভাবুক অঞ্চলের পাঁচপুকুর গ্রামে।

পরিবার সূত্রে খবর, তিনি রবিবার সকাল ১০টা নাগাদ জমিতে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিন্তু রাতভর তিনি আর বাড়ি ফেরেন নি। সোমবার সকালে স্থানীয়রা রঞ্জকালী ব্রীজ সংলগ্ন এক ধানের জমিতে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা জানান, ওই ব্যক্তির মৃগী অসুখ ছিল। সম্ভবত সেই অসুখে আক্রান্ত হয়েই ধানক্ষেতে কাজ করার সময় তার মৃত্যু হয়েছে।

তবে সঠিক কী ঘটনা ঘটেছে তা জানতে মালদা থানার(Malda P.S.) পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ‘বলে জানা গেছে। এই মৃতদেহ উদ্ধার হওয়ার পর তার পরিবারের লোকজন তাকে শনাক্ত করে। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার স্থলে গিয়ে তদন্ত করে এই মৃত্যুর পেছনে কারণ জানতে ক্লু খুঁজছে। পুলিশ প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করে।বাড়ির লোকের দাবি সারারাত রবিবার তারা বিভিন্ন জায়গায় মাতাল টুডুকে খুঁজেছে। কিন্তু কোথাও তাঁর সন্ধান মেলেনি। বিভিন্ন আত্মীয়র বাড়িতেও খবর নেওয়া হয়েছিল। কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে সোমবার সকালে গ্রামের মানুষজন ধান ক্ষেতের মধ্যে একটি মৃতদেহ দেখতে পায়। পরে তার বাড়ির লোকজন গিয়ে মৃতদেহটি শনাক্ত করে।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর