হাতিয়াড়ায় জঙ্গি যোগ ঘটনায় সতর্ক পুলিশ, ভাড়াটিয়া নিয়ে ১১দফা নির্দেশ বিধাননগর কমিশনারেটের

Share:

নিজস্ব প্রতিনিধি,বিধাননগর: জঙ্গি সন্দেহে গ্রেফতার হয় মালদার মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের অশিন টোলা গ্রামের বাসিন্দা উমর ফারুক। দীর্ঘদিন ধরে সে উত্তর ২৪ পরগনা জেলার কলকাতা বিমানবন্দর সংলগ্ন বিধাননগর কমিশনারেটের(Bidhannagar Comissionarate) অন্তর্গত হাতিয়াড়ায়(Hatiyara) ঘর ভাড়া নিয়ে থাকছিল। দিল্লী পুলিশের কাছ থেকে এই তথ্য পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে বিধাননগর কমিশনারেট । বাড়িতে ভাড়াটিয়া (Tenent)রাখা প্রসঙ্গে ১১ দফা নির্দেশ জারি করা হয়েছে নতুন করে। বাগুইহাটি ও নিউটাউন থানা এলাকায় জোরকদমে প্রচারে নামছে স্থানীয় প্রশাসন। ১১দফা নির্দেশ না মেনে যদি কোন বাড়িওয়ালা বাড়িতে ভাড়াটিয়া রাখে এবং সেই ভাড়াটিয়া পরবর্তীকালে অসামাজিক কাজে গ্রেফতার হয় তবে এখন থেকে ভাড়াটিয়ার পাশাপাশি বাড়িওয়ালার বিরুদ্ধেও শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।

ওই ১১ দফা নির্দেশিকার মধ্যে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যাকে ভাড়া দেওয়া হচ্ছে তার আধার ও ভোটার কার্ড সহ সমস্ত বৈধ পরিচয়পত্রের প্রতিলিপি জমা নিতে হবে। কি ধরনের পেশার সঙ্গে যুক্ত ভাড়াটিয়া তার খোঁজখবর বাড়িওয়ালাকে(Landloard) নিতে হবে। ভাড়াটিয়ার গতিবিধির ওপর নজরদারি চালাতে হবে বাড়িওয়ালাকে। ভাড়াটিয়ার যাবতীয় বৈধ পরিচয় পত্রের জেরক্স কপি সহ বাগুইআটি এবং নিউ টাউন থানার পক্ষ থেকে যে নির্দিষ্ট ফর্ম থাকবে তাতে পূরণ করে ছবি সহ স্থানীয় থানায় এক কপি জমা দিতে হবে অতি অবশ্যই। ভাড়াটিয়ার সঙ্গে বাড়িওয়ালার চুক্তির মধ্যে সেই জমা দেওয়া কপির প্রতিলিপি সংযুক্ত রাখতে হবে। পরিবার ছাড়া কোন একাধিক যুবককে ঘর ভাড়া দিলে সেক্ষেত্রে নজরদারি আরো জোরদার করতে হবে। সর্তকতা অবলম্বন করতে হবে। একাধিক ভাড়াটিয়া বাড়িতে থাকলে সেই বাড়ির প্রবেশদ্বারে ক্লোস সার্কিট ক্যামেরা লাগাতে হবে। ধৃত ওমর মাত্র সপ্তম শ্রেণী পাস করে। দীর্ঘ কয়েক বছর ধরে শ্রমিকের কাজ করতে বলে পরিবারের দাবি।ঈদে বাড়ি আসার কথা ছিল।

গত রবিবার স্ত্রীর সাথে কথা হয়েছিল। উমর ফারুকের বাবা আক্তার হোসেনও একসময় ভিন রাজ্যে কাজ করত। উমর ফারুক বড় ছেলে। তার ভাই হাসান আলী টোটো চালক। দুই মাস আগেই বাড়ি এসেছিল উমর। পরিবারের বক্তব্য, তার স্বভাব আচরণ খুব ভালো ছিল। ফাঁসানো হয়েছে পরিবারের সদস্যকে। মাসে পরিবারের খরচ হিসাবে কখনো পাঁচ হাজার কখনো ১০ হাজার পাঠাতো উমর। জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছে ফোন মারফত তারা জানতে পারে। এই খবর জানতে পারার পরই সোমবার সকাল থেকে কান্নায় ভেঙে পড়েছে তার পরিবারের সদস্যরা। এদিকে জঙ্গি সন্দেহে উমর ফারুক গ্রেফতার হওয়ায় গোটা গ্রাম জুড়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এর পাশাপাশি বিধাননগর কমিশনারেটের অন্তর্গত হাতিয়াড়া এলাকাতেও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যে বাড়িতে তারা ভাড়া থাকতো সেখান থেকে কলকাতা বিমানবন্দর তার দূরত্ব মাত্র ৬ কিলোমিটার ছিল। দিনের বেলা তাদের বিশেষ টাকা যেত না রাতে বাড়িতে আসতো এমনটাই জানিয়েছেন হাতিয়াড়ার বাড়িওয়ালা।

সেলাই মেশিনের কারখানায় কাজ করতে বলে ঘর ভাড়া নিয়েছিল ওই জঙ্গি। শুধু হাতিয়াড়ার মাঝেরপাড়া এলাকা নয়, এর পাশাপাশি জগৎপুর,আদর্শপল্লী, নিউ আদর্শপল্লী, সুলং গুড়ি, স্বামীজিনগর, জ্যোতিনগর, পুলিশ ক্যাম্প ,রবীন্দ্র পল্লী এবং অশ্বিনীনগর এলাকায় প্রচুর পরিমানে বহিরাগতদের আনাগোনা বেড়ে গিয়েছে। বাগুইআটির বিধাননগর কমিশনারেটের ২০ নম্বর ওয়ার্ডে আদর্শপল্লীতে(Adarshapally) একটি মাত্র পুলিশ ফাঁড়ি রয়েছে। অথচ জনসংখ্যা এখানে ক্রমাগত বাড়ছে। বাগুইআটি থানার পাশাপাশি এই একটি পুলিশ ফাঁড়ি এবং নিউটাউন থানার সীমান্তবর্তী এলাকায় পুলিশের নজরদারি বাড়াতে পৃথক একাধিক থানা ওই এলাকায় তৈরি করার দাবি জানিয়েছেন বাসিন্দারা।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর