‘পাকিস্তানি হওয়ায় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চাকরি হারাই’, বিস্ফোরক আজহার মেহমুদ

পাকিস্তানি হওয়ার কারণে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (CPL) কোচিংয়ের সুযোগ হারিয়ে ছিলেন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার আজহার মামুদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানি হওয়ার কারণে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (CPL) কোচিংয়ের সুযোগ হারিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার আজহার মেহমুদ। সম্প্রতি উইজেডেন ক্রিকেট উইকলি পডকাস্টে এমনটাই দাবি করলেন পাকিস্তানের দাপুটে এই খেলোয়াড়। পডকাস্টে তিনি জানিয়েছেন, চারবছর আগে কোভিড মহামারির পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (CPL) এক ফ্র্যাঞ্চাই জিতে তিনি কোচ হওয়ার প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাঁকে নেওয়া হয়নি। এরপর তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, পাকিস্তানি হওয়ার কারণে তাঁকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (CPL) ফ্র্যাঞ্চাই জির কোচ পদে নেওয়া হয়নি। তাঁদের যুক্তি ছিল যে, তাঁদের দলে কোনও পাকিস্তানি কোচকে রাখা যাবেনা। এদিকে পাকিস্তানের একজন দাপুটে খেলোয়াড় ছিলেন আজহার মামুদ।

১৯৯৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে ১৬৮টি আন্ত র্জাতিক ম্যাচ খেলেছেন আজহার মেহমুদ। এর মধ্যে তিনি টেস্ট খেলেছেন ২১টি। এছাড়া ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সারের হয়ে ২০০২ থেকে ২০০৭ এবং ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত খেলেছেন তিনি। মাঝে ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত কেন্টের হয়ে খেলেছেন তিনি। তবে ২০১১ সালে ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর তিনি স্থানীয় খেলোয়াড় হিসেবে কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগ পান। এরপর তিনি ২০১৬ সালে পাকিস্তানের জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব নেন। সেই দায়িত্বে তিন বছর দায়িত্বে। এরপর ২০২৪ সালে পাকিস্তানের প্রধান কোচ করা হন তিনি। পাকিস্তানকে নিউজিল্যান্ড সফরে T20 সিরিজের জন্য রেডি করেন তিনি। জাতীয় দলের বাইরেও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজিতেও একাধিকবার বোলিং কোচের দায়িত্বে সামলে ছিলেন মেহমুদ। আর তাঁকেই পাকিস্তানি হওয়ার জন্যে ২০২০ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (CPL) কোচ পদে নেওয়া হয়নি।

পডকাস্টে মেহমুদ বলেন, তিনি পাকিস্তানি কোচ হিসেবে এখন স্বীকৃত নন। এখন তিনি ইংল্যান্ডে স্বীকৃত কোচ। তবে সবকিছুই এখন আইপিএলের ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত। কিন্তু IPL বা ভারতীয় মালিকানাধীন দলগুলিতে কোচ হিসেবে সুযোগ পাওয়া তাঁর ক্ষেত্রে কঠিন। এটাই বাস্তবতা। বর্তমানে ভারতীয় মালিকানাধীন চার ফ্র্যাঞ্চাইজি দল (এমআই লন্ডন, সানরাইজার্স লিডস, ম্যানচেস্টার সুপার জায়ান্টস এবং সাউদার্ন ব্রেভ) দ্য হানড্রেডের নিলামে পাকিস্তানি ক্রিকেটারদের সই করায় না। তবে ইংল্যান্ডে বিপুলসংখ্যক পাকিস্তানি কমিউনিটি রয়েছে। ইসিবি এবং পিসিবির মধ্যে দারুণ সম্পর্ক। কিন্তু তারা কোনও দলকে খেলোয়াড় কিনতে বাধ্য করে না। তবে খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে কোনও ধরনের বৈষম্য বা পক্ষপাতিত্বের অভিযোগ উঠলে তারা কঠোর ব্যবস্থা নেবে। কিন্তু তাও রাজনৈতিক কারণে ক্রিকেটাররা বৈষম্যের শিকার হচ্ছেন।

‘আমাকে উত্য়ক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন