‘মোরাম নয়, ঢালাই রাস্তা চাই’, দাবি তুলে ভোট বয়কটের হুঁশিয়ারি ভগবানববাটী গ্রামবাসীদের

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন ভগবানববাটীর বাসিন্দারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মোরাম বা কাঁচা রাস্তা নয়, ঢালাই রাস্তা চাই! এমন দাবি তুলেই এবার ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে রাস্তা অবরোধ করলেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা-২ নম্বর ব্লকের ভগবানববাটী গ্রামবাসীরা। সামনেই বিধানসভা নির্বাচন, তাই ভোটের আগেই পাকা রাস্তা বানানোর দাবিতে আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন ভগবানববাটীর বাসিন্দারা। যার ফলে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরেই এই গ্রামের রাস্তা বেহাল অবস্থায় পড়ে আছে। ফলে গ্রহনের লোকজনদের বিপদ বাড়ছে। ছোটখাটো দুর্ঘটনা লেগেই রয়েছে।

একাধিকবার অভিযোগ করার পরেও প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তাই গ্রামের রাস্তা পাকা না হলে তাঁরা ভোট বয়কটের ডাক দিয়েছেন। ভগবানববাটী গ্রামের মানুষজন চন্দ্রকোণা থেকে পলাশচাপড়ি গামী গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। গ্রামের মানুষজনের আরও দাবি, বেশ কয়েক বছর ধরেই ভগবানবাটী গ্রামের গুরুত্বপূর্ণ মাটির রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। কিন্তু গতকাল থেকে মোরাম দিয়ে রাস্তার কাজ শুরু হয়েছে। কিন্তু রাতের অল্প বৃষ্টি হতেই আবার রাস্তাটি যে কে সে! রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। তাই গ্রামবাসীদের দাবি, তাঁরা গ্রামের মোরাম রাস্তা চাননা। ঢালাই রাস্তা চান। এমন দাবি তুলেই দীর্ঘক্ষণ ধরে ওই গুরুত্বপূর্ণ রাস্তাটি অবরোধ করে বিক্ষোভ, দেখাচ্ছেন গ্রামবাসীরা। কিন্তু দীর্ঘক্ষণ এই অবরোধ ঘিরে দেখা দিয়েছে তীব্র যানজট।

এ বিষয়ে চন্দ্রকোণা দু’নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ জানিয়েছেন, ‘মোট ১ লক্ষ ৩৮ হাজার টাকা বরাদ্দ করে মোরাম রাস্তার কাজ শুরু হয়েছে। পরে ওই রাস্তাটি ঢালাই করা হবে। তবে গ্রামবাসীরা চায় প্রশাসন এসে তাঁদের সঙ্গে কথা বলুক, তারপরেই তাঁরা অবরোধ তুলবেন। স্থানীয়দের অভিযোগ, ‘গতকাল মোরাম রাস্তা বানানোর জন্যে দুই তিন লরি মাটি ফেলা হয়েছে। যাতে আমরা চলাচল করতে পারছিনা। আমদের রাস্তা অবিলম্বে বাঁধিয়ে দিতে হবে। নয়তো আমরা ভোট দেব না। সবাই রাস্তা ব্যবহার করছে, আমরা কেন পাবো না ভাল রাস্তা। তাহলে ভোট দিয়ে কি হবে। রাস্তা বাঁধিয়ে না দিলে আমাদের ভগবাটি গ্রাম থেকে কেউ ভোট দেব না। ভয় বয়কট করব।’

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ