আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আবার পাতালপথে সিগন্যাল বিভ্রাট, একাধিক ট্রেন থমকে যাওয়ায় নাকাল যাত্রীরা

নিজস্ব প্রতিনিধি:‌ আবার পাতালপথে মেট্রো বিভ্রাট দেখা দিল। আজ, বুধবার ব্যস্ত সময়ে কলকাতা মেট্রোর ব্ল লাইনে একের পর এক ট্রেন থমকে গেল। তাতে পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রত্যেক স্টেশনে পর পর দাঁড়িয়ে পড়ল ট্রেন। এই ঘটনায় বিস্তর নাকাল হতে হল যাত্রীদের। এই ঘটনা নিয়ে যাত্রীদের অভিযোগ, দীর্ঘক্ষণ স্টেশনে অপেক্ষা করেও মেট্রো পাননি। এমনকী মেট্রো স্টেশনে ঢুকলেও সেটা নির্দিষ্ট সময়ে ছাড়েনি। তীব্র গোলযোগের জেরে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

এদিকে প্রত্যেক স্টেশনে ঘোষণা করা হয়েছে, গিরিশ পার্কে সিগন্যাল বিভ্রাটের কারণে মেট্রো দেরিতে ছাড়ছে। আজ সকাল সাড়ে ১১টার পর মেট্রোয় ব্যাপক সমস্যার সম্মুখীন হন যাত্রীরা। এমনকী বেলা ১২টা নাগাদ গিরিশ পার্ক স্টেশনে ভিড় উপচে পড়ে। ওখানে দাঁড়িয়ে থাকা এক যাত্রী জানান, তিনি ১৫ মিনিট আগে স্টেশনে এসেও ট্রেন পাননি। বিশেষ কিছুই জানতে পারা যাচ্ছে না। ঠিক কী কারণে বিভ্রাট?‌ এই নিয়ে প্রশ্ন উঠলেও বিস্তারিত কিছু জানানো হয়নি মেট্রো কর্তৃপক্ষের তরফে।

অন্যদিকে দমদম স্টেশন থেকে চাঁদনি চক স্টেশনে আসতে নাকাল হতে হয় যাত্রীদের বলে অভিযোগ। একে তো ট্রেন দেরিতে ছেড়েছে, তার উপর থমকে থমকে চলেছে ট্রেন বলে যাত্রীদের অভিযোগ। চলতি বছরের শুরু থেকেই বারবার মেট্রো পরিষেবা বিপর্যস্ত হয়েছে। যা এখনও অব্যাহত। দমদম স্টেশনে নির্ধারিত সময়ের থেকে অন্তত পাঁচ মিনিট পর ট্রেন ছেড়েছে বলে অভিযোগ। এমনকী সব স্টেশনেই কয়েক মিনিট করে দাঁড়িয়েছিল মেট্রো। কাজের দিনে এমন অবস্থায় পড়ে নাকাল হতে হয়েছে যাত্রীদের। ব্লু লাইন পরিষেবা রোজই কোনও না কোনও কারণে গোলমাল হয় বলে অভিযোগ।

তাছাড়া এই বিষয়ে সঠিক কোনও তথ্য জানাও যাচ্ছে না। গত কয়েক মাস ধরে এমন নানা ঘটনা ঘটলেও টনক নড়েনি মেট্রো কর্তৃপক্ষের। দায়সারা তথ্য দিয়ে এড়িয়ে যাচ্ছে আসন তথ্য বলে মনে করছেন যাত্রীরা। এমনকী মেট্রোয় ঝুঁকি নিয়ে উঠতে হচ্ছে বলে অনেকের অভিযোগ। মেট্রো থেকে ধোঁয়া বের হওয়া, দরজা খুলে ট্রেন ছোটা, এসি বন্ধ হয়ে গিয়ে দমবন্ধ পরিস্থিতি, পাতালপথে অন্ধকার হয়ে যাওয়া এবং সিগন্যাল বিভ্রাট তো লেগেই রয়েছে। কলকাতা মেট্রোয় একের পর এক বিভ্রাট যেন নিত্যনৈমিত্তিক হয়ে উঠেছে। যান্ত্রিক সমস্যা থেকে সিগন্যাল গোলযোগ মেট্রোর ব্লু লাইনে ঘটেই চলেছে। তার জেরে পরিষেবা ব্যাহত হয় এবং যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

হাতে মাত্র আর ২ ঘণ্টা, মদের দোকানের সামনে দীর্ঘ লাইন সুরাপ্রেমীদের

দ্বিতীয় দফার নির্বাচনের দিন বঙ্গের ৭ জেলায় ঝড়-বৃষ্টির সর্তকতা জারি

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ