আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

”বাংলার প্রস্তাবে কেন্দ্রের সিলমোহর দেওয়া উচিৎ”, মমতার পাশে আবদুল্লা

নিজস্ব প্রতিনিধি : কেরালার নাম বদলের আবেদনে কেন্দ্রের সিলমোহর দেওয়ার পরে বিতর্ক চলছেই। প্রথম থেকেই সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার সঙ্গে দ্বিচারিতা করার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেরালায় বিজেপি এবং সিপিএমের ‘যোগের’ কারণেই নাম পরিবর্তন সম্ভব হয়েছে। বাংলার নাম পরিবর্তন নিয়ে মমতার পাশেই দাঁড়িয়েছেন ওমর আবদুল্লা। 

এবার মমতা বন্দ্যোপাধ্য়ায়ের অভিযোগকে সমর্থন করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও। তাঁর অভিযোগ, ‘বঞ্চিত করতেই বাংলার আবেদনে সায় দেওয়া হচ্ছে না।’ বাংলার প্রস্তাবে কেন্দ্রের এবার সিলমোহর দেওয়া উচিৎ বলে মনে করেন তিনি। তিনি আরও বলেছেন, ভবিষ্যতে যদি জম্মু-কাশ্মীর বিধানসভা থেকে একই ধরনের কোনও প্রস্তাব দিল্লিতে যায়, তবে কেন্দ্র যেন সেটিও গুরুত্ব সহকারে বিবেচনা করে। কেরালার নাম পরিবর্তনের পরে বিতর্কে ইতি পড়ছে না। কেরালার আগে পশ্চিমবঙ্গের নাম বদলের আবেদন করা হচ্ছিল। রাজ্য বিধানসভায় পাশ হওয়ার পরে ২০১৮–তে এ রাজ্যের নাম ‘বাংলা’ করার প্রস্তাব দিল্লিতে পাঠানো হয়েছিল। কিন্তু দীর্ঘদিন পেড়িয়ে গেলেও তাতে সবুজ সঙ্কেত মেলেনি। এরপরেই বিতর্কের সৃষ্টি হয়েছে।

কেরালার নাম পরিবর্তনে অনুমোদন মেলার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, বার বার বলা সত্ত্বেও পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নয় কেন? এখানেই কেরালার বাম সরকার ও কেন্দ্র সরকারের যোগ রয়েছে। সেটা এই কাজেই স্পষ্ট বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বাংলা বিরোধী বলে বাংলার নাম পরিবর্তন করতে চাইছে না। বাংলার মণীষিদের অসম্মান করে। আমরা সকলকেই ভালবাসি। কিন্তু ওরা বাংলার বিরোধী তা স্পষ্ট হয়ে গেল। সব রাজ্যের নাম বদল হয় তাহলে বাংলার নাম বদল হচ্ছে না কেন? এখানেও বাম আর বিজেপির সেটিং এর কথা বলেছেন। প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীকে বার বার বলা হয়েছে বিধানসভায় ২ থেকে ৩ বার বাংলা পাস করানো হয়েছে। ভোটের সময় এই রাজ্যকে বাংলা বলা হয়। কিন্তু তা দেওয়া হচ্ছে না। 

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটতেই একলাফে সিলিন্ডার পিছু ৯৯৪ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

কোন কোন বুথে পুনর্নির্বাচন হবে, এখনও খতিয়ে দেখছে নির্বাচন কমিশন

‘মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে,’ স্ট্রং রুম থেকে বেরিয়ে বললেন মমতা, ক্ষোভ পুলিশের ভূমিকায়

কালবৈশাখীর মধ্যেই ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুমের পাহারায় মমতা

এক্সিট পোল নয়, প্র‍্যাক্টিক্যাল পোলে বিশ্বাস করেন শুভেন্দু অধিকারী

তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ