ভরদুপুরে ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলা

ফের কলকাতায় ভূমিকম্প। বেশ কয়েক সেকেন্ড ধরে অনুভূত হয়েছে এই ভূমিকম্প। সময় ছিল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ১.২২ মিনিট নাগাদ প্রথম কম্পন অনুভূত হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের কলকাতায় ভূমিকম্প। বেশ কয়েক সেকেন্ড ধরে অনুভূত হল এই তীব্র ভূমিকম্প। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১.২২ মিনিট নাগাদ প্রথম কম্পন অনুভূত হয়েছে। কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলা কেঁপে উঠল। বাংলাদেশের খুলনার কাছে এই ভূমিকম্পের উৎসস্থল। যা কলকাতা থেকে ১০২ কিলমিটার দূরে অবস্থিত এবং পশ্চিমবঙ্গের টাকি থেকে ২৬ কিলোমিটার দূরে অবস্থিত। রিখটার স্কেলে কম্পনমাত্রা ৫.৫। শহরের বুকে পরপর দু’বার ভূমিকম্প হয়েছে। ভূ-পৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে ভূমিকম্প অনুভূত হয়েছে। টানা ৫২ সেকেন্ড ধরে কেঁপেছে ভূপৃষ্ঠ। আতঙ্কে অনেকেই বহুতল অফিস ভবন থেকে নিচে নেমে আসেন।

রাস্তাঘাটে ছোটাছুটি পড়ে গিয়েছে। জানা গিয়েছে, ভূমিকম্প অনুভূত হয়েছে, কলকাতা-সহ দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, হুগলী, হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়ায়। বহু শহরবাসীর মোবাইলে ভূমিকম্প সংক্রান্ত নোটিফিকেশন এসেছে। দুপুর দুপুর ভয়ানক ভূমিকম্পে দুলে উঠল কলকাতা, হাওড়া-সহ কলকাতার বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্পে কেঁপে উঠেছে। টানা ৫২ সেকেন্ড স্থায়ী ছিল। পরপর দু’বার ভূমিকম্প হয়েছে। আর কিছুক্ষণ এই ভূমিকম্প স্থায়ী হলে বড় কোনও ঘটনা ঘটতে পারত বলে মনে করছেন ভূ-তত্ত্ববিদরা। তবে এই কম্পনে কিছু কিছু এলাকার বাড়ির চাল ভেঙে পড়েছে। তবে এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

সল্টলেকের অফিস চত্বরের বহুতল ভবন থেকে অফিসকর্মীরা নিচে নেমে এসেছেন। ফেসবুকে বেশ কয়েকটি ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে। পানিহাটি, বসিরহাটের মতো এলাকাতেও আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জোরালো কম্পন অনুভূত হয়েছে। পশ্চিম মেদিনীপুরে জেলা শাসকের অফিসের কর্মীরা আতঙ্কে বাইরে বেরিয়ে পড়েন। ওই এলাকার বহু বাড়ি এবং আবাসন নড়ে উঠেছে বলে খবর। বন্ধ থাকা সিলিং ফ্যানও দুলতে শুরু করেছিল বেশ কিছুক্ষন ধরে। একই ভাবে ঝাড়গ্রাম জেলাতেও ভূমিকম্প অনুভূতি হয়েছে। এর আগে গত ৩ ফেব্রুয়ারি রাত ৯টা নাগাদ কলকাতায় ভূমিকম্প হয়েছিল। সে বার কম্পনের উৎসস্থল ছিল মায়ানমার। কম্পনের মাত্রা ছিল ৬। বেশ কয়েকদিন ধরে দার্জিলিং-সহ সিকিমের একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়ে ছিল। আজ কলকাতার পাশাপাশি বাংলাদেশেও ভূমিকম্প অনুভূত হয়েছে। জুম্মার নামাজ শেষ হতেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। শুক্রবার দুপুর ২টা ৫২ মিনিটে হঠাৎ কেঁপে ওঠে বিভিন্ন এলাকা। আকস্মিক এই কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। অনেকেই বহুতল ভবন ও ঘরবাড়ি থেকে দ্রুত রাস্তায় নেমে আসেন। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৩।  বাংলাদেশের খুলনার কাছে এই ভূমিকম্পের উৎসস্থল। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে কম্পনটির কেন্দ্র হওয়ায় এর তীব্রতা বেশি অনুভূত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।প্রাথমিক তথ্য অনুযায়ী, ঢাকার পাশাপাশি সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতেও ভূমিকম্পটি স্পষ্টভাবে অনুভূত হয়।  তবে কী বড় কোনও বিপর্যয়ের আভাস দিচ্ছে প্রকৃতি, উঠছে প্রশ্ন। 

ব্রাজিলের স্মৃতি ফিরিয়ে এনে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ