উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৩২ ডিগ্রিতে

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার দুপুর ১:২২ মিনিটে ভূমিকম্প হয়। বাংলাদেশে উৎসস্থল। রিখটার স্কেলে মাত্রা ৫.৫। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানান। তিনি বলেন,কলকাতায় পয়লা মার্চ রবিবার দুপুরের পর আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। তবে বৃষ্টির সম্ভাবনা নেই।শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুদিন উনিশ /কুড়ি ডিগ্রি সেলসিয়াস এর মধ্যেই থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। মঙ্গল থেকে বুধবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে  ।

দক্ষিণবঙ্গে(South Bengal) শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। রবিবার থেকে মঙ্গলবার এর মধ্যে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে। সর্বোচ্চ তাপমাত্রাও ক্রমশ বাড়বে।দক্ষিণবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।উত্তরবঙ্গে পার্বত্য ও সংলগ্ন এলাকায় মেঘলা আকাশ।বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং ,আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। শনিবার বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায়।উত্তরবঙ্গের(North Bengal) বাকি এলাকায় শুষ্ক আবহাওয়া।

আগামী চার দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। তারপর থেকে উত্তরবঙ্গে বাড়বে তাপমাত্রা।আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদদের মতে বৃহস্পতিবার থেকে বঙ্গে ক্রমশ তাপমাত্রা পারদ ঊর্ধ্বমুখী হতে থাকবে। সপ্তাহের শেষ দিকে কলকাতা(Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে পৌঁছাতে পারে। উত্তরবঙ্গে আগামী দু’দিন মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা কেটে যাওয়ার পর সেখানেও তাপমাত্রা উর্ধ্বমুখী হতে শুরু করবে। অর্থাৎ মনোরম আবহাওয়ার পরিবেশ ধীরে ধীরে কেটে বঙ্গে গ্রীষ্মের প্রবেশ দোলের মরশুমে।

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

অভিযুক্তের কোমরে দড়ি বেঁধে হাঁটানোর মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

‘প্ল্যানে ত্রুটি থাকলে বহুতলের অনুমোদন বাতিল হতে পারে’, জানালেন মুখ্যমন্ত্রী

তারাতলা দুর্ঘটনায় কড়া পদক্ষেপ, কালো তালিকাভুক্ত নির্মাণ সংস্থা ও আর্কিটেক্ট