ভূমিকম্পে বেহালার পর্ণশ্রীতে রাস্তায় বিরাট ফাটল, এলাকা জুড়ে আতঙ্ক

Share:

নিজস্ব প্রতিনিধি: বেহালার পর্ণশ্রীতে সাগর মান্না রোডে শুক্রবার ভূমিকম্পের জেরে রাস্তা হয়ে গেল দু’ভাগ। রাস্তায় বিরাট ফাটল। আতঙ্কে সাধারণ মানুষ। কলকাতা পুরসভার ১৩২ নম্বর ওয়ার্ডের এই সাগর মান্না রোডে(Sagar Manna Road) রাস্তায় বিশাল ফাটল দেখা যায়। পুকুরের পাশের রাস্তায় প্রায় ৪০ ফুট এলাকা জুড়ে ফাটল দেখা দেয়। এলাকার মানুষ জন আতঙ্কে রাস্তায় নেমে আসেন। তাহলে কি ওই এলাকার বাড়িঘর এরপর ভূমিকম্প হলে ভেঙ্গে পড়বে? এই প্রশ্ন জেগেছে ওই এলাকার বাসিন্দাদের মনে। ইতিমধ্যে ওই এলাকায় হেলে গিয়েছে রাস্তার ধারে থাকা লাইট পোস্ট। ফাটল মেরামতির কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। শুক্রবার কলকাতা সহ রাজ্যের দক্ষিণবঙ্গের(South Bengal) বিস্তীর্ণ এলাকা জুড়ে পরপর দুবার ভূকম্পন অনুভূত হয়।

ভূকম্পনের কম্পনস্থল বাংলাদেশের সাতক্ষীরা থেকে ১৭ কিলোমিটার দক্ষিণ পূর্বে ছিল। ভূকম্পনের যে রে কলকাতা একাধিক প্রশাসনিক ভবনে হুলুস্থুল পড়ে যায়। উত্তর ২৪ পরগনা জেলার লেকটাউনের এ ব্লক- এর একটি পোশাকের দোকানে ফাটল দেখা দেয়। আতঙ্কে ওই দোকানে ক্রেতা বিক্রেতারা রাস্তায় বেরিয়ে আসেন। মিনাখায় এবং বসিরহাটে একাধিক দোকান ঘর ও বাড়িঘর ভেঙে পড়ে।শুক্রবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা থেকে জেলা। ঘরবাড়ি ছেড়ে পথে বেরিয়ে এলেন মানুষজন।

শুক্রবার দুপুরে আকস্মিক ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত। প্রায় বেশ কয়েক সেকেন্ড ধরে চলা এই কম্পনে জেলাজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, দুপুরের এই কম্পনে ঘরবাড়ির আসবাবপত্র, টেবিল-চেয়ার, এমনকি সিলিং ফ্যান ও টিভি পর্যন্ত দুলতে শুরু করে।শুক্রবার দুপুর আনুমানিক ১টা ২০ মিনিট নাগাদ হঠাৎই কম্পন অনুভূত হয়। কলকাতা সহ জেলার বারুইপুর, ক্যানিং, ডায়মন্ডহারবার ও সুন্দরবন সংলগ্ন এলাকাগুলোতে কম্পনের মাত্রা ছিল চোখে পড়ার মতো। অনেক বাড়িতে গামলায় রাখা জল নড়ে উঠতে দেখা যায়, যা কম্পনের তীব্রতা প্রমাণ করে। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন আবালবৃদ্ধবনিতা। ছোট ছোট শিশুরা ভয়ে কান্নাকাটি শুরু করে দেয়, ফলে এলাকায় এক চরম অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়।

এখনও পর্যন্ত জেলার কোথাও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পুরনো অনেক বাড়িতে ফাটল ধরার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন সতর্ক নজর রাখছে এবং সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার পরামর্শ দেয়।প্রাথমিক সূত্র অনুযায়ী, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল প্রতিবেশী দেশ বাংলাদেশের সীমান্ত সংলগ্ন এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল প্রায় ৫.৪। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি কলকাতা,দক্ষিণ ২৪ পরগনাও এই কম্পনের প্রভাব বলয়ের মধ্যে ছিল।

শেষ মুহুর্তের গোলে জাপানকে কাঁদিয়ে শেষ ষোলোয় নেইমারহীন ব্রাজিল

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মঙ্গলবার দোহায় ইরান-মার্কিন বৈঠক হচ্ছে না, মধ্যপ্রাচ্যে শান্তি অধরাই?

ঘি এবার ঠোঁটের সুরক্ষায়! জানেন ফাটা ঠোঁট সারাতে জনপ্রিয় হচ্ছে ‘ঘি লিপ বাম’

চুল পড়া বাড়ছে? নারকেলের দুধ দিয়ে ঘরেই বানিয়ে নিন ৫টি সহজ হেয়ার কেয়ার প্যাক

মঙ্গলবার থেকেই নিস্ক্রিয় হচ্ছে mAadhaar App, নয়া অ্যাপ ডাউনলোড করে নিন

রক্ষকই ভক্ষক! রাতের অন্ধকারে কলেজ ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার পুলিশ কনস্টেবল

ধর্মতলায় মাপজোক করতে গিয়ে ফেঁসে গেলেন কুণাল ঘোষরা, দায়ের এফআইআর

‘তারাতলা কাণ্ডে প্রমাণ থাকলে মমতা-ফিরহাদের বিরুদ্ধেও ব্যবস্থা’, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

‘বাংলার রাজনীতিতে দুর্বৃত্তায়ন শুরু বাম জমানায়’, বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু

রাম মন্দিরের অনুদান চুরির ঘটনায় ধৃতদের হয়ে লড়বেন না কোনও আইনজীবী

অপেক্ষার অবসান! জুলাই থেকেই অশোকনগরে পাতাল থেকে উঠবে তরল সোনা?

আজ রাতে জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই ৫টি কাজ করুন, ধনসম্পদ ঢেলে দেবেন মা লক্ষ্মী

জার্মানিতে বন্দুকবাজদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেল ৫ জনের