মাস্টার স্ট্রোক মমতার, তৃণমূলের হয়ে রাজ্যসভায় রাজীব কুমার-কোয়েল মল্লিক

Share:

নিজস্ব প্রতিনিধি:  তৃণমূলের রাজ্যসভার প্রার্থীর নাম ঘোষণা। তৃণমূলের রাজ্যসভার প্রার্থী হলেন বাবুল সুপ্রিয়, আইনজীবী মেনকা গুরু স্বামী, রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার(Rajeev Kumar) ও অভিনেত্রী কোয়েল মল্লিক।শুক্রবার রাতে তৃণমূলের তরফে ঘোষণা করা হয় রাজ্য পুলিশের সদ্য অবসরপ্রাপ্ত ডিজি রাজীব কুমারকে রাজ্যসভায় পাঠানো হচ্ছে। একইসঙ্গে রাজ্যসভার প্রার্থী করা হয় রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়কে। বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের কন্যা অভিনেত্রী কোয়েল মল্লিক(Koyel Mallick) এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরু স্বামীকে প্রার্থী করে ঘাসফুল শিবির।

হায়দরাবাদে জন্ম মেনকা গুরুস্বামী অক্সফোর্ড ও‌ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। আইপ্যাকে ইডির(ED) হানা নিয়ে মামলায় কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে লড়াই করেছিলেন।ওই মামলার শুনানিতে ইডির আইনজীবী এস ভি রাজু মুখ্যমন্ত্রীকে অপমানজনক ভাষায় আক্রমণ করলে প্রতিবাদে গর্জে উঠেছিলেন মেনকা। ইডির আইনজীবীকে শিষ্টাচারের পাঠ পড়িয়ে নেট নাগরিকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।মেনকা গুরুস্বামী সুপ্রিম কোর্টের একজন অত্যন্ত দক্ষ এবং পরিচিত আইনজীবী। তিনি বিজেপির প্রাক্তন স্ট্যাটেজিস্ট মোহন গুরু স্বামীর মেয়ে। মোহন গুরু স্বামী একসময় প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহার বিশেষ উপদেষ্টা ছিলেন।

আগামী ১৬ মার্চ রাজ্যসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের দশটি রাজ্যের মোট ৩৭ টি রাজ্যসভার আসনে ঐদিন নির্বাচন হবে। পশ্চিমবঙ্গের পাঁচটি আসন রয়েছে। রাজ্যসভায় বিধায়কদের সংখ্যার নিরিখে চারটি আসনে তৃণমূল এবং একটিতে বিজেপির জয় নিশ্চিত। প্রাক্তন ডিজি রাজিব কুমারের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার জন্য কয়েকদিন আগে কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যের বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মানহানি মামলা করেছিলেন আইপিএস অফিসার রাজীব কুমার।

সেই পর্ব থেকেই রাজ্যসভায় রাজীবের যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছিল। প্রশাসনিক জোর প্রয়োজন ।রাজ্য সরকার ও শাসক দলের জোরেই তিনি মামলাটি করেন বলে রাজনৈতিক মহলের ধারণা। সুকান্ত মজুমদার লোকসভার সাংসদ। এবার আইপিএস অফিসার রাজীব কুমার যাচ্ছেন সংসদের উচ্চকক্ষে। ফলে লড়াইটা সেখানে জোরদার হবে এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

রেলের ১০০০ হেক্টরেরও বেশি জমি বেদখল,রেল বোর্ড দিল দখলদারির তথ্য

আলোর মায়ায় ঝলমলে তারকেশ্বর, দুধপুকুরের লাইট অ্যান্ড সাউন্ড শো-তে জীবন্ত মহাদেবের রূপ

সিয়ার পর এবার উর্মিলার ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হবু স্বামী, গ্রেফতার ২

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১

ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি

ইংল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচে কে হচ্ছেন রেফারি? নাম ঘোষণা করল ফিফা

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা

বর্ষায় ঘুরতে যেতে চান? কোথায়-কোথায় গেলে দেখা যাবে অপরূপ প্রকৃতি, রইল ৫ ঠিকানা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান

বৃষ্টিতে ভিজে গিয়েছে শখের জুতো? বর্ষার দিনে এইভাবে যত্ন নিন

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে