চন্দ্রকোণায় হাতির আক্রমণে মৃত ১, বন দফতরের বিরূদ্ধে ক্ষোভ এলাকাবাসীর

Share:

নিজস্ব প্রতিনিধি, চন্দ্রকোণা: আবারও হাতির আক্রমণে মৃত্যু হল চন্দ্রকোণায় । শনিবার সকাল ৮ টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণায়(Chandrakona) ২ নং ব্লকের অন্তর্গত ধামুকুড়ার জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে স্থানীয় একজনকে আক্রমণ করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম সৌরভ পালই। বয়স আনুমানিক ৩৫। ওই ব্যক্তি সকালবেলায় বাড়ির সামনে জমিতে ফসল দেখতে গিয়েছিলেন। ঠিক সেই সময় হাতিটি (Elephant)জঙ্গল থেকে বেরিয়ে এসে আক্রমণ করে। হাতিটি ওই ব্যক্তিকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় দেয় এবং পায়ের নিচে চাপা দিয়ে চলে যায়।

স্থানীয়রা তারপরে গিয়ে দেখে তার মৃত্যু হয়েছে। খবর দেওয়া হয় পুলিশে। এলাকার মানুষ আতঙ্কে রয়েছে। বারবার বুনো হাতি যখন তখন আচমকা ঢুকে পড়ছে লোকালয়ে । খাবারের সন্ধানে ঘরে ঢুকে পড়ছে। বন দফতর কোন পদক্ষেপ গ্রহণ করছে না। এই ঘটনায় স্থানীয় মানুষজন রীতিমতো ক্ষুব্ধ বন দফতরের ভূমিকায়। যদিও বন দফতরের পক্ষ থেকে পাল্টা জানানো হয়েছে লোকালয়ে হাতিদের ঢুকে পড়ার ঘটনা রুখতে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিনিয়ত বন দফতরের(Forest Department) কর্মীরা লোকালয় সংলগ্ন জঙ্গল এলাকা গুলির ওপর নজরদারি চালায়। গ্রামের মানুষজন হাতি ঢুকে পড়ার সংবাদ দেওয়া মাত্র বন দফতর উদ্যোগ নিয়ে সেই হাতিকে জঙ্গলে ফিরিয়ে দেয়।

কোন কোন ক্ষেত্রে দু একটি অঘটন ঘটে। তবে হাতির আক্রমণ থেকে সাধারণ মানুষজনের প্রাণ রক্ষা করা বন দফতরের প্রধান কর্তব্য। অনেক ক্ষেত্রে খাবারের সন্ধানে রাতের অন্ধকারে বুনো হাতিরা এলাকায় ঢুকে অতর্কিতে আক্রমণের ঘটনা ঘটায়। আবার সাধারণ মানুষ হাতিকে তাড়া করতে গিয়ে হাতির নিশানায় পড়ে যায়। তখন মৃত্যু হয় এলাকাবাসীর। এক্ষেত্রে ও মৃত ব্যক্তি হঠাৎ হাতির মুখোমুখি কি করে হল তা নিয়ে বন দফতর তদন্ত করে দেখছে। সাধারণ মানুষের মধ্যে বন্যপ্রাণী নিয়ে সচেতনতা বাড়াতে প্রতিনিয়ত বন দফতর প্রচার চালাচ্ছে।

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি

নাইজেরিয়ায় বন্দুকবাজের হামলায় নিহত ১৮

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

বিয়ের দুবছর পরেও স্বামী-সুখ থেকে বঞ্চিত, সটান পুলিশের দরজায় স্ত্রী

কুবেরের ধনের হদিশ নিউটাউনে! উদ্ধার তিন ট্রলিভর্তি টাকা, গ্রেফতার ৭

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

২০০ বছরের ঐতিহ্যে নতুন প্রাণ, কেশরগড়ের রথযাত্রা পেল রাজ্যের ৫ লক্ষ টাকার অনুদান

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পাকিস্তানে মৃত অন্তত ৯, আহত ১৪

আলোর মায়ায় ঝলমলে তারকেশ্বর, দুধপুকুরের লাইট অ্যান্ড সাউন্ড শো-তে জীবন্ত মহাদেবের রূপ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১