বাহরাইন ও আরব আমিরশাহিতে থাকা মার্কিন সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যত সময় যাচ্ছে ততই ভয়ানক হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের অবস্থা। শনিবার সকালে তেহেরানে ইজরায়েলের হামলার প্রতিশোধে এবার বাহরাইন ও আরব আমিরশাহিতে থাকা মার্কিন সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো ইরান। 

ইজরায়েলের পর  বাহরাইন, সংযুক্ত আরব আমিরশাহি ও কুয়েতে শক্তিশালী বিস্ফোরণের খবর মিলেছে। বাহরাইনের জাফায়ার এলাকায় বিকট বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা  গিয়েছে। জানিয়ে রাখা ভালো এই এলাকাতেই মার্কিন নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। যেখানে আগে থেকেই শক্তি বৃদ্ধি করছিল আমেরিকা। বিকট বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে, আবুধাবিতে কুয়েতেও। তার পরপরই দেশজুড়ে সতর্কবার্তা হিসেবে সাইরেন বাজানো শুরু করা হয় হয়। 

আরও পড়ুন: পাল্টা হামলা শুরু, ইজরায়েলের দিকে ৭০টি ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ল ইরান

 ইরানের উপর হামলা চালানোর পরেই ইজরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে।  নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়। স্কুল-কলেজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয় জরুরি ভিত্তিতে। প্রসঙ্গত, ইজরায়েল হামলা চালানোর আগে আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় বসে তেহরান, তবে তিন দফা বৈঠকেও মেলেনি  সমাধান। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি আশাবাদী হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। গত বছরের সংঘাত ও পরমাণু কেন্দ্র লক্ষ্য করে মার্কিন হামলার স্মৃতি এখনও তাজা, তার  মধ্যে এই হামলা নতুন করে এই হামলা পরিস্থিতিকে আরও জটিল করে  তুলছে। 

 

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের